Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: নোভাক জকোভিচের অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্নপূরণ, রুপো পেলেও মন ভরালেন কার্লোস আলকারাজ

Paris Olympics 2024: প্য়ারিস অলিম্পিক্সেই স্বপ্নপূরণ। ২০০৮ সালে সিঙ্গলসে জিতেছিলেন ব্রোঞ্জ। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচের ট্রফি ক্যাবিনেটে ছিল না অলিম্পিক্সের সোনা।

আজ রোলাঁ গারোয় কার্লোস আলকারাজের কঠিন চ্যালেঞ্জ সামলে সোনা জিতলেন নোভাক। জয় নিশ্চিত হতেই কেঁদে ভাসালেন। আনন্দাশ্রু নিয়ে ওড়ালেন সার্বিয়ার পতাকা। কেরিয়ারে প্রথমবার অলিম্পিক্স পদক জিতে।

Paris Olympics 2024

২ ঘণ্টা ৫০ মিনিটের দ্বৈরথে দ্বিতীয় বাছাই আলকারাজকে শীর্ষবাছাই জকোভিচ হারালেন ৭-৬ (৬-৩), ৭-৬ (৬-২) সেটে। ৩৭ বছর বয়সে সোনা জিতে অলিম্পিক্সে সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়নের রেকর্ডটিও নিজের দখলে নিলেন সার্বিয়ান কিংবদন্তি।

প্রথম সেটে আলকারাজের শুরুটা ভালো হয়নি। নিজের সার্ভ ধরে রাখলে ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছিল। এর পরেও জকোভিচ তিনবার ব্রেক পয়েন্ট পেয়ে যান। ফলে কিছুটা সমস্যায় পড়েন স্প্যানিয়ার্ড আলকারাজ। যদিও তার সবগুলি সেভ করে ২-২ করেন। এরপর জকোভিচের সার্ভে ব্রেক পয়েন্ট আদায় করলেও শেষরক্ষা করতে পারেননি আলকারাজ।

নবম গেমটিতে রুদ্ধশ্বাস লড়াই চলে। জকোভিচকে পাঁচটি ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়। তবে সার্ভ ধরে রেখে তিনি ৫-৪ করেন। এরপর আলকারাজের দাপটে সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। একটা সময় ৩-৩ ছিল। কিন্তু টানা চার পয়েন্ট জিতে টাইব্রেকার জেতেন জকোভিচ।

ফোরহ্যান্ড ভলিতে ১ ঘণ্টা ৩৪ মিনিট ধরে চলা প্রথম সেট করায়ত্ত করেন জোকার। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। একটা সময় ৩-৩ ছিল ফল। সেখান থেকে জকোভিচের আগে ৬ পয়েন্টে পৌঁছে যান আলকারাজ। জকোভিচ ৬-৬ করতেই দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়।

এই সেটে অবশ্য আলকারাজ ৫-৪-এর লিড নিয়ে ফেলেছিলেন। কিন্তু টাইব্রেকার এড়িয়ে দ্বিতীয় সেট জিততে পারেননি। টাইব্রেকারে অবশ্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করেন জকোভিচ। ৬-২ ব্যবধানে এগিয়ে নিয়েই নিশ্চিত করে ফেলেন সোনা।

ঠিক সাড়ে আট সপ্তাহ আগে ডান পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল জকোভিচকে। আর আজ তিনি অলিম্পিক্স চ্যাম্পিয়ন। গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন আগেই, অলিম্পিক্স সোনা জিততেই কেরিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করে ফেললেন জকোভিচ।

জকোভিচ অবশ্য আলকারাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমাদের দুই সেটের লড়াই চলল তিন ঘণ্টার কাছাকাছি। এটা অবিশ্বাস্য দ্বৈরথ, অসাধারণ লড়াই। যখন শেট শটে আলকারাজ পরাস্ত হলেন তখনই প্রথম আমার মনে হয়েছে আমি ম্যাচটি জিততে পারি।

আলকারাজ তাঁর সেরা টেনিস বের করে এনেছেন বলেও স্বীকারোক্তি জকোভিচের। তাঁর কথায়, আমি জানি না কী বলব। এখনও ধাতস্থ হতে পারছি না। হৃদয়, শরীর, পরিবার-সহ আমার সব কিছু উজাড় করে দিয়েছিলাম অলিম্পিক্সের সোনা জিততে পারার জন্য। ৩৭ বছর বয়সে এসে সেটা পারলাম ভেবে ভালো লাগছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+