আরব-কন্যা ওন্স জাবের গড়লেন ইতিহাস! উইম্বলডন সিঙ্গলস ফাইনালে মুখোমুখি রাইবাকিনার
প্রথম আরব-কন্যা হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন তিউনিসিয়ার ওন্স জাবের (Ons Jabeur)। উইম্বলডনের ফাইনালে তিনি মুখোমুখি হবেন কাজাকিস্তানের (কাজাখস্তান) এলেনা রাইবাকিনার। জার্মানির তাৎজানা মারিয়াকে ৬-২, ৩-৬, ৬-১ সেটে হারিয়েছেন জাবের। অন্যদিকে, বিশ্বের প্রাক্তন ১ নম্বর সিমোনা হালেপকে ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন রাইবাকিনা।

২০১৯ সালের উইম্বলডনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে খেতাব জিতেছিলেন হালেপ। গ্রাস কোর্টে ঐতিহ্যশালী এই গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালের আগে পর্যন্ত তিনি টানা ১২টি ম্যাচ জিতেছিলেন। যদিও সেই স্বপ্নের দৌড় থামিয়ে দিয়েছেন রাইবাকিনা। তিনি এবারের প্রতিযোগিতার সপ্তদশ বাছাই, হালেপ ছিলেন ষোড়শ বাছাই। রাইবাকিনা হালেপের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন ১ ঘণ্টা ১৬ মিনিটে। ৩০ বছরের হালেপের বিরুদ্ধে প্রথম থেকেই দাপট নিয়ে খেলছিলেন রাইবাকিনা। প্রথম সেটের দ্বিতীয় গেমে প্রতিপক্ষের সার্ভ ব্রেকের পর থেকে আর ফিরে তাকাতে হয়নি রাইবাকিনাকে। রোমানিয়ান হালেপকে কার্যত দাঁড়াতেই দেননি কাজাখ রাইবাকিনা।
এর আগেই মহিলাদের সিঙ্গলস ফাইনালে পৌঁছে যান ওন্স জাবের। প্রথম আরব-কন্যা হিসেবে এবার তিনি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন। তাৎজানা মারিয়ার বিরুদ্ধে তিনি জয় পেলেন ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে চলা তিন সেটের লড়াইয়ে। প্রথম সেট ৬-২ ব্যবধানে জেতেন জাবের। যদিও পরের সেটে মারিয়া জয়লাভ করেন ৬-৩ ব্যবধানে। নির্ণায়ক তৃতীয় সেট জাবের জিতে নেন ৬-১ ব্যবধানে। প্রথম সেটে প্রতিপক্ষের সার্ভ দুবার ব্রেক করেন জাবের। মারিয়া এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। দ্বিতীয় সেটটি জিতে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি।
এবারের উইম্বলডনের তৃতীয় বাছাই জাবের অবাছাই মারিয়ার বিরুদ্ধে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ণায়ক সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর নিজের সার্ভ ধরে রাখতে পারলেও পরাজয় এড়াতে পারেননি মারিয়া। পরের গেমেই জয় ছিনিয়ে নেন জাবের। মারিয়ার পাঁচটি ডাবল ফল্ট তাঁর কাজ কঠিন করে দেয়। জাবের চারটি এস মারেন, মারিয়া একটিও পারেননি। তবে মারিয়া যেভাবে তাঁকে খেলা চলাকালীন কোর্টের মাঝে দৌড়াতে বাধ্য করেছেন এবং যেভাবে লড়াই করেছেন তাতে তাঁর প্রশংসা করেছেন জাবের। প্রথম আরব-কন্যা হিসেবে উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। জাবের বলেন, ফাইনালে ওঠা তাঁর কাছে স্বপ্নপূরণ। কঠোর পরিশ্রম ও স্বার্থত্যাগেরই সুফল। ফাইনালে তাঁর প্রতিপক্ষ বছর ২৩-এর রাইবাকিনাও প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications