জোকারের সংসারে আগুন লাগাচ্ছেন দীপিকা, উইম্বলডনের বাজারে চাঞ্চল্যকর অভিযোগ
বেশ অনেক দিন ধরেই জল্পনা, তাহলে কি এবার তাহলে সত্যি হল, শুনতে চান নোভাক জোকোভিচের স্ত্রী-র বিস্ফোরণ
উইম্বলডনের বাজার সরগরম নোভাক জোকোভিচকে নিয়ে। ভাবছেন সেটাই তো স্বাভাবিক। না স্বাভাবিক টেনিস ইস্যু নিয়ে কিন্তু বাজার গরম নয়। এ একেবারে অন্য গল্প। জোকারের দাম্পত্য জীবনে নাকি ভাঙন ধরাচ্ছেন, দীপিকা পাড়ুকোন।[আরও পড়ুন:এই টেনিস খেলোয়াড় যা করলেন তা উইম্বলডনের ইতিহাসে কেউ কখনও করেননি]

জেলেনা জোকোভিচের সঙ্গে ২০১৪ সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন নোভাক জোকোভিচ। সন্তানকে নিয়ে সুখের সংসার হওয়ার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘ ১৮ মাস ধরে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।[আরও পড়ুন:সেরেনা উইলিয়ামসকে নিয়ে অশ্লীল মন্তব্য জন ম্যাকেনরোর, পাল্টা সেরেনা যা বললেন]

মারাত্মক এই অভিযোগ এনেছেন সার্বিয়ান তারকার প্রাক্তন বান্ধবী। বিভিন্ন সময়ে একাধিক জায়গায় বলিউডি সুন্দরীর সঙ্গে তাঁকে দেখা গেছে।ডিনার টেবল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই নাকি দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর মাখো মাখো সম্পর্ক নিয়ে জোর জল্পনা। এমনিতেই বিভিন্ন টেনিস টুর্নামেন্টে গ্যালারিতে হাজির থাকেন দীপিকা। এবার উইম্বলডনেও গেছেন তিনি।


এদিকে তাঁর স্ত্রী জেলেনা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। সেপ্টেম্বর নাগাদ জোকোরের সন্তান ভূমিষ্ঠ হবে। এই অবস্থায় এই ধরণের অভিযোগে বিপর্যস্ত জেলেনা।
বিভিন্ন সময়েই বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন জোকোভিচ। এমনকি জোকারের এই রমণীমোহন অবতারের জন্য তাঁকে টাইগার উডসের সঙ্গেও তুলনা করেছেন প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরো। সব মিলিয়ে কোর্টের বাইরেও নিজের কীর্তিকলাপের বেশ ছাপ রাখছেন সার্বিয়ান টেনিস তারকা।












Click it and Unblock the Notifications