এই টেনিস খেলোয়াড় যা করলেন তা উইম্বলডনের ইতিহাসে কেউ কখনও করেননি
লুক্সেমবার্গের মহিলা টেনিস খেলোয়াড় ম্যান্ডি মিনেলা যা করলেন তা উইম্বলডনের ইতিহাসে বোধহয় কেউ কখনও করেননি।
লন্ডনে বসেছে ইউম্বলডনের আসর। আর টেনিসের এই মহাসংগ্রামের আসরেই লুক্সেমবার্গের মহিলা টেনিস খেলোয়াড় ম্যান্ডি মিনেলা যা করলেন তাতে খেলোয়াড়ের চেয়েও মহিলা হিসাবে তাঁকে নিয়ে গর্বিত বোধ করা উচিত।
ম্যান্ডি এই মুহূর্তে সাড়ে চার মাসের গর্ভবতী। এই অবস্থাতেও ৩১ বছরের এই টেনিস খেলোয়াড় উইম্বলডনের কোর্টে খেলতে নামার সাহস দেখিয়েছেন। যা দেখে চমকে গিয়েছে টেনিস সার্কিট।

এদিন মিনেলা ইতালির ফ্রান্সেস্কা শিয়াবোনের কাছে ৬-১, ৬-১ গেমে হেরে গিয়েছেন তিনি। তবে টেনিস কোর্টে ঢিলে পোশাক ও ছোট্ট বেবি বাম্প নিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি।
এবছরের শেষদিকেই মিনেলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। সিঙ্গলসে হেরে গেলেও মহিলাদের ডাবলসে লাটভিয়ার আনাস্তাসিজা সেবাস্তোবার সঙ্গে জুটি বেঁধে খেলার কথা মিনেলার।
প্রসঙ্গত কিছুদিন আগেই গভর্বতী অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা উইলিয়ামস। এবছরের সেপ্টেম্বরে তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। আর তাই এবছর উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications