সেরেনা উইলিয়ামসকে নিয়ে অশ্লীল মন্তব্য জন ম্যাকেনরোর, পাল্টা সেরেনা যা বললেন

ম্যাক এন রোর মতে পুরুষদের সার্কিটে লড়লে ৭০০তম হতেন সেরেনা, ছাড়লেন না সেরেনাও দিলেন জোরালো ব্যাকহ্যান্ড

ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম খেতাব তাঁর ঝুলিতে। ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন এবার জোরালো ব্যাকহ্যান্ডে উড়িয়ে দিলেন জন ম্যাক এন রো-কে।

নিজের এক সাক্ষাৎকারে জন ম্যাক এন রো বলেছিলেন, সেরেনা যদি পুরুষদের সার্কিটে খেলতেন তাহলে তাঁর র‍্যাঙ্কিং হত ৭০০তম। ম্যাক এন রো-র এহেন মন্তব্যে বেজায় চটেছেন মার্কিন টেনিস তারকা। মহিলাদের টেনিসে-র সর্বাকালীন সেরাদের তালিকার অন্যতম বলে পরিগণিত হন সেরেনা। সেখানে তাঁকে নিয়েই এই ধরণের মন্তব্যে অপমানিত বোধ করেছেন তিনি।

সেরেনা উইলিয়ামসকে নিয়ে অশ্লীল মন্তব্য জন ম্যাকেনরোর, পাল্টা সেরেনা যা বললেন

এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। তাই সোশ্যাল মিডিয়ায় ম্যাক এন রো কে অনুরোধ করেছেন, তিনি তাঁকে সম্মান করেন। কিন্তু সেরেনাকে যেন নিজের মন্তব্যের গন্ডি থেকে দূরে সরিয়ে রাখেন। কারণ যে মন্তব্য তিনি করেছেন তার কোনও পরিসংখ্যানগত ভিত্তি নেই।

এর পাশাপাশি সেরেনার আরও বক্তব্য এই মুহূর্তে তিনি মা হওয়ার চেষ্টা করছেন। সুতরাং তাঁর ব্যক্তিগত গণ্ডির মধ্যে যেন কেউ না ঢোকেন।

সেরেনা উইলিয়ামসকে নিয়ে অশ্লীল মন্তব্য জন ম্যাকেনরোর, পাল্টা সেরেনা যা বললেন

খেলোয়াড় জীবনেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন জন ম্যাকেন রো। টেনিস জগতের অন্যতম কিংবদন্তী খেলোয়াড় হয়েও ম্যাকেন রো-কে এখনও লোকে খেয়াল করেন শুধুমাত্র তাঁর বদমেজাজ এবং বিতর্কের জন্য। এহেন ম্যাকেনরোর বয়স এখন ষাট ছুঁইছুঁই। কিন্তু, এই বয়সেও বিতর্ক বাঁধাতে তিনি যে সিদ্ধহস্ত তা ফের একবার বুঝিয়ে দিলেন ম্যাকেন রো।

সেরেনা উইলিয়ামসকে নিয়ে অশ্লীল মন্তব্য জন ম্যাকেনরোর, পাল্টা সেরেনা যা বললেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+