আইডল নাদালের বিরুদ্ধে জন্মদিনে স্বপ্নপূরণ, উত্তরসূরী আলকারাজ পেলেন বিরাট উপহার
মাদ্রিদ ওপেনে পুরুষদের আপাতনিরীহ দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচের দিকে হঠাৎই ফোকাস বেড়ে গিয়েছিল টেনিস মহলের। কেন না, রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্পেনের টিন-এজ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। কার্লোসকে ইতিমধ্যেই ক্লে কোর্টের রাজা নাদালের উত্তরসূরী ভাবা হচ্ছে।

মাদ্রিদ ওপেন জিতে ফরাসি ওপেনের আগে নিজেকে ছন্দে ফেরাতে মুখিয়ে রয়েছেন নাদাল। বিশ্ব টেনিসের ক্রমপর্যায়ে আলকারেজ রয়েছেন ১২০-তে। যদিও কোর্টের লড়াইয়ে কার্লোসকে দাঁড়াতেই দিলেন না অভিজ্ঞ নাদাল। আজ স্ট্রেট সেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কার্লোসকে পরাস্ত করলেন তিনি। খেলার ফল ৬-১, ৬-২।
¡impresionante debut! 🔝
— #MMOPEN (@MutuaMadridOpen) May 5, 2021
🇪🇸 @RafaelNadal supera en su estreno en el #MMOPEN a 🇪🇸 Carlos Alcaraz por 6-1, 6-2. pic.twitter.com/9jrWd6YTiU
ষষ্ঠ মাস্টার্স ১০০০ ইভেন্ট জিতে আসা আলকারেজ নিজেও মুখিয়ে ছিলেন তাঁর আইডলের বিরুদ্ধে খেলতে নেমে স্বপ্নপূরণের লক্ষ্য। নিজের জন্মদিনে স্বপ্নপূরণ হলো, প্রথম গেমে ব্রেক পয়েন্টও পেলেন। তবে শেষ হাসি হাসলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের রাফাই। আনফোর্সড এরর আর স্ম্যাশ করতে গিয়ে চোট পাওয়ায় শুশ্রূষা নিতে বাধ্য হওয়া, এ সবের ফলেই নাদালকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারলেন না আলকারাজ।
Un gesto para el recuerdo 🤝@RafaelNadal | @alcarazcarlos03 #MMOPEN pic.twitter.com/R2md9Q4FGe
— #MMOPEN (@MutuaMadridOpen) May 5, 2021
দুই স্প্যানিয়ার্ড এই প্রথম পরস্পরের বিরুদ্ধে খেললেন। তবে অস্ট্রেলিয়ান ওপেনে দুজন অনুশীলন করেছিলেন একসঙ্গে। তবে নাদাল আলকারাজকে উৎসাহিত করতে তাঁর প্রশংসা করে বলেছেন, আলকারাজ খুব ভালো খেলেছেন। আমাকে কঠিন ম্যাচই খেলতে হয়েছে। গ্রেট খেলোয়াড়দের একজন হওয়ার যথেষ্ট গুণ রয়েছে তাঁর, শুধু দরকার কিছুটা সময়। জন্মদিনে আইডলের কাছ থেকে এমন প্রশংসা নিঃসন্দেহে বিরাট উপহারেরই সামিল।
Un cumpleaños muy especial ☺️@alcarazcarlos03 | @RafaelNadal | #MMOPEN pic.twitter.com/XHtn5UgWS4
— #MMOPEN (@MutuaMadridOpen) May 5, 2021
গত মাসে আন্দালুসিয়া ওপেনে আলকারাজের কাছে পরাজিত মাদ্রিদ ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ফেলিসিয়ানো লোপেজের আনা কেক কাটেন নাদালের উত্তরসূরী। সেলিব্রেশনে উপস্থিত ছিলেন নাদাল নিজেও। এর আগে দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ আলেহান্দ্রো ডেভিডোভিচ ফকিনাকে ৪-৬, ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন।
Results R32 | #MMOPEN
— #MMOPEN (@MutuaMadridOpen) May 5, 2021
🇷🇺 Medvedev d 🇪🇸 Davidovich 46 64 62
🇷🇺 Karatsev d 🇦🇷 Schwartzman 26 64 61
🇨🇱 Garín d 🇩🇪 Koepfer 63 64
🇩🇪 Zverev d 🇯🇵 Nishikori 63 62@atptour | @ATPTour_ES pic.twitter.com/R9UfbFC1bV
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications