অঘটন ক্লে কোর্টে! ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন জোকার
ইতালির খেলোয়াড় অনামী মার্কো চেককিনাতোর কাছে হেরে ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।
ইতালির খেলোয়াড় অনামী মার্কো চেককিনাতোর কাছে হেরে ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। ১২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী জোকোভিচকে এদিন টেনিস ক্রমতালিকায় ৭২ নম্বরে থাকা মার্কো ৬-৩, ৭-৬(৪), ৬-১ ও টাই ব্রেকার ৭-৬ (১৩) ব্যবধানে হেরে যান।
জোকোভিচকে এদিন শুরু থেকেই পুরোপুরি ফিট মনে হচ্ছিল না। প্রথম সেটে হারার পরে তিনি ঘাড়ের মাসাজ করান। পরের সেটের পরে ডান পায়ের শুশ্রুষা করান।
"Am I dreaming? Maybe I’m sleeping? I don't understand nothing."
- Cecchinato#RG18 pic.twitter.com/OMypEwXLAI
— Roland-Garros (@rolandgarros) June 5, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই রোলাঁ গারোঁতেই ২০১৬ সালে শেষবার গ্র্যান্ডস্লাম জেতেন জোকোভিচ। চেককিনাতো সবচেয়ে নিচের ক্রমতালিকায় থাকা খেলোয়াড় হিসাবে প্রায় দুই দশক পরে সেমিফাইনালে ওঠা খেলোয়াড় হলেন। এর আগে ১৯৯৯ সালে একশো নম্বর ক্রমতালিকায় থাকা খেলোয়াড় হিসাবে গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে ওঠেন আন্দ্রেই মেদভেদভ।
অন্য সেমিফাইনালে ডমিনিক থিয়েম আলেকজান্ডার জেভেরভকে ৬-৪, ৬-২, ৬-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
Click it and Unblock the Notifications