Rohan Bopanna: রোহন বোপান্নার সহধর্মিণী এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন! আলাপ থেকে প্রেম কম নাটকীয় নয়

Rohan Bopanna: রোহন বোপান্না ৪৩ বছরে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। সবচেয়ে বয়স্ক হিসেবে ডাবলস ক্রমতালিকায় শীর্ষস্থানেও এখন তিনিই।

কিন্তু চোটের কারণে, লাগাতার ম্যাচ হারতে হারতে ২০১৯ সালে খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পেশায় মনস্তত্ত্ববিদ স্ত্রী সুপ্রিয়া আন্নাইয়ের কথায় মত বদলান। যে পরামর্শ না পেলে কেরিয়ারে অনেক কিছুই অধরা থাকত বোপান্নার।

Rohan Bopanna: রোহন বোপান্নার সহধর্মিণী এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন!

প্রত্যেক সফল পুরুষের জীবনে একজন নারীর অবদান থাকে। বোপান্নার ক্ষেত্রে এই প্রবাদ ১০০ নয়, ২০০ শতাংশ খাঁটি। বোপান্নাকে তাঁর স্ত্রী যেটা বলেছিলেন, তা হলো ভাবনাচিন্তার ধরন বদলাতে। যেমন- কাউকে ২৫ বছরে এটা করতে হবে, বছর তিরিশের মধ্যে এই বিষয়গুলি সুনিশ্চিত করতে হবে, এমন লক্ষ্য স্থির করা থেকে বিরত থাকার পরামর্শ দেন সুপ্রিয়া।

সুপ্রিয়া যখ বোপান্নার খেলা দেখতে হাজির থাকেন তখন তাঁর দিকে ক্যামেরা তাক করা হয়। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে সুপ্রিয়াকে দেখে সোশ্যাল মিডিয়ায় এক টেনিসপ্রেমী তো তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে আখ্যায়িত করেছিলেন। বোপান্না সেই পোস্টের নীচে মজা করে লেখেন, আমি এটা মানছি।

সুপ্রিয়ার সঙ্গে রোহনের প্রথম আলাপ একটি রেস্তরাঁয়। সালটা ২০১০। রোহনের এক তুতো বোনের বান্ধবী সুপ্রিয়া। সেই সূত্রেই আলাপ। বারের সামনে রোহনের বোনের সঙ্গে কথা বলছিলেন সুপ্রিয়া। পরে বোনকে রোহনই বলেন আলাপ করিয়ে দিতে। সুপ্রিয়ারও ভালো লেগেছিল রোহনকে। অর্থাৎ প্রথম দর্শনেই লভ-অল!

রোহনের অবশ্য তখন মাথায় চুল ছিল না। সেও মজাদার গল্প। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলে মাথা কামিয়ে ফেলবেন, এমন শর্তে ট্রেনারের কাছে বাজি হেরে গিয়েছিলেন বোপান্না। ফলে সুপ্রিয়ার সঙ্গে যখন প্রথম আলাপ রোহনের তখন ন্যাড়া মাথা।

এক সাক্ষাৎকারে সুপ্রিয়া জানিয়েছেন, রোহন তাঁর বোনের মাধ্যমেই কায়দা করে সুপ্রিয়ার আঙটির সাইজ জেনে নিয়েছিলেন। এরপর বেঙ্গালুরুতে একটি হোটেলের ঘর বুক করেন রোহন। সুপ্রিয়াকে বলেন, সামনের মাসে বন্ধুর বিয়ে। সেজন্য হনিমুন স্যুট বুক করতে যাবেন। বোপান্নার সঙ্গে সুপ্রিয়া সেখানে যান।

ওই ঘুরে ঢুকেই ব্যালকনির দরজা খুলে দেন বোপান্না। সেখানে গোলাপের পাপড়ি ছড়ানো ছিল, মোমবাতি জ্বলছিল, কেকে লেখা ছিল বিয়ের প্রস্তাব। হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন বোপান্না। সুপ্রিয়ার সম্মতির জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এরপর ঘনিষ্ঠদের সঙ্গে ডিনার পার্টিতে যোগ দেন।

২০১২ সালের ২৫ নভেম্বর সুপ্রিয়াকে বিয়ে করেন বোপান্না। তাঁদের একমাত্র কন্যা ত্রিধা। ত্রিধাকে নিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেনের আসরে থেকে ইতিহাসের সাক্ষী থেকেছেন সুপ্রিয়া। তিনি রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ডিরেক্টর পদেও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+