Tennis: গর্বিত করলেন ভারতকে, আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’ যুক্ত হলেন লিয়েন্ডার-অমৃতরাজ
অনন্য নজির গড়লেন লিয়েন্ডার পেজ । প্রথম এশিয়ান পুরুষ হিসেবে জায়গা করে নিলেন আন্তর্জাতিক টেনিসের 'হল অফ ফেমে'। এই স্বীকৃতি পয়েছেন আরও এক ভারতীয় বিজয় অমৃতরাজও। এউ প্রথম কোনও ভারতীয় অন্তর্জাতিক টেনিসের এই সম্মান অর্জন করলেন।
ডাবলসে প্রাক্তন বিশ্বের এক নম্বর লিয়েন্ডার পেস এবং খেলোয়াড় বিজয় অমৃতরাজ শনিবার আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হয়েছেন। ব্রিটিশ টেনিস সাংবাদিক এবং লেখক রিচার্ড ইভান্স নিউপোর্টও এই সম্মান পেয়েছেন। রোড আইল্যান্ডের হল অফ ফেমে ভারত থেকে প্রথম অন্তর্ভুক্ত হলেন পেজ ও অমৃতরাজ।

তিন দশক পেশাদার টেনিস খেলেছেন লিয়েন্ডার। ১৮ বছরে শুরু করেছিলেন। অবসর নিয়েছেন ৪৮ বছর বয়সে। ৩০ বছরের টেনিসজীবনে অলিম্পিক্স পদক ছাড়া কী দিয়েছেন লিয়েন্ডার? আটটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব। ১০টি গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলস খেতাব। ভারতীয় টেনিসের আইকন হয়ে উঠেছিলেন লি।
লি্য়েন্ডার বলেছেন,'এটা আমার জীবনে খুব বড় সম্মান। শুধুমাত্র এই খেলার কিংবদন্তিদের সাথেই নয়, যারা আমার জীবনের প্রতিটি দিন আমাকে অনুপ্রাণিত করেছেন তাদের সাথে এই মঞ্চে থাকা আমার সবচেয়ে বড় সম্মান এই ভারতীয় ছেলেটিকে আশা দেওয়ার জন্য আমি আপনাদেরঅনেক ধন্যবাদ জানাতে চাই।"
এর আগে ভারতের কোনও টেনিস ব্যক্তিত্ব আইটিএফের এই সম্মান পাননি। প্রথম বারেই এক সঙ্গে দু'জন পাচ্ছেন। ভারতীয় টেনিসের দুই প্রজন্ম এক সঙ্গে গর্বিত করছেন দেশকে। এর আগে এশিয়ার কোনও পুরুষ টেনিস ব্যক্তিত্ব এই সম্মান পাননি। শুধু ২০১৯ সালে পেয়েছেন চিনের মহিলা খেলোয়াড় না লি।
ভারতের পেশাদার টেনিসকে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন অমৃতরাজ। আর দেশের আধুনিক টেনিসকে বিশ্বের সামনে পেশ করেছেন লিয়েন্ডার। পেশাদার টেনিসে বড় সাফল্য বলতে সাধারণ ক্রীড়াপ্রেমীরা যা বোঝেন সেই গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস বা ট্যুর ফাইনাল খেতাব নেই অমৃতরাজ বা লিয়েন্ডারের। নেই অলিম্পিক্স সোনাও। তবু বিশ্ব টেনিসে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তাঁরা।
Paris Olympics 2024: প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন, প্যারিসে পদকের লক্ষ্যভেদ করতে পারবেন দীপিকা কুমারী?
অমৃতরাজ বলেছেন, এই অবিশ্বাস্য এবং কিংবদন্তিদের গ্রুপে যোগ দিতে পেরে আমি নম্র এবং সম্মানিত। যেটি আমাদের খেলাধুলায় গৌরব এনেছে এমন একটি অনুভূতি আমার মধ্যে এসেছিল যা আমি কখনও ভুলতে পারব না। এটি শুধুমাত্র একটি সম্মান না, অনেক বড় কিছু, আমার পরিবারের জন্য, আমার বাবা-মায়ের জন্য, কিন্তু আমার সমস্ত ভারতবাসী এবং আমার দেশের জন্য এটা গর্বের।












Click it and Unblock the Notifications