৩৭০ ধারা বাতিলের জের, পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যেতে চায় না ভারত

৩৭০ ধারা বাতিলের জের, পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যেতে চায় না ভারত

জম্মু ও কাশ্মীর থেকে ভারতের সংবিধান স্বীকৃত ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়েই ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া রাজনৈতিক ও কূটনৈতিক চাপান-উতোরের জল রাষ্ট্রসঙ্ঘ পর্যন্ত গড়াতে পারে। এই অস্থিরতার মধ্যে ইসলামাবাদে ডেভিস কাপের টাইতে খেলার জন্য দল পাঠাতে অরাজি হয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন। নিরপেক্ষ স্থানে খেলা হোক, চায় ভারত।

কবে খেলা

কবে খেলা

১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া/ওশেয়ানিয়া গ্রুপ ওয়ান ফিক্সচারের টাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাতে ভারতীয় টেনিস দলের অংশ নেওয়ার কথা ছিল। তা হলে সাড়ে পাঁচ দশক পর আবার পাকিস্তানে যেত ভারতীয় টেনিস দল।

অপেক্ষার ১৩ বছর

অপেক্ষার ১৩ বছর

সাড়ে ২০০৬ সালে ভারতে ডেভিস কাপ খেলতে এসেছিল পাকিস্তানের টেনিস দল। খেলা হয়েছিল মুম্বইয়ে। সেবার জিতেছিল ভারত। খেলার ফল হয়েছিল ৩-২।

নিরাপত্তা

নিরাপত্তা

ইসলামাবাদে ডেভিস কাপ খেলতে গেলে ভারতীয় টেনিস দলের জন্য কড়া নিরাপত্তার আশ্বাস দিয়েছিল পাকিস্তান সরকার। যদিও সেই আশ্বাস ছিল ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সুবিধা উঠে যাওয়ায় পাকিস্তান যে খুশি নয় তা স্পষ্ট। এই অবস্থায় ইসলামাবাদে টেনিস খেলতে যাওয়া বোকামি হবে বলে মনে করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন।

ভারত কী চায়

ভারত কী চায়

১৯৭৩ সালে নিরপেক্ষ ভেন্যু মালেশিয়াতে ভারত ও পাকিস্তানের মহারণ দেখেছিল টেনিস বিশ্ব। একই ভাবে এবারও ম্যাচ হোক নিরেপেক্ষ স্থানে, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে এমনই দাবি করেছে ভারত।

আইটিএফ

আইটিএফ

পরিস্থিতি খতিয়ে দেখে তারা এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে বক্তব্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের। নিয়ম অনুযায়ী, কোনও একটি দেশের জন্য ডেভিস কাপের টাই আটকে গেলে, সেই দেশকে ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টি স্পর্শকাতর বলে জানিয়েছে আইটিএফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+