'বেবি বাম্প' ফটোশ্যুটে সানিয়া!টেনিস সুন্দরীর 'বেবি শাওয়ার' পার্টির কিছু মুহূর্ত ধরা রড়ল ভিডিও-তে
গর্ভবতী টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বলিউডের নেহা ধুপিয়া, মীরা রাজপুতের পর, আপাতত এই সেলিব্রিটিই আকর্ষণ করছেন যাবতীয় লাইমলাইট।
গর্ভবতী টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বলিউডের নেহা ধুপিয়া, মীরা রাজপুতের পর, আপাতত এই সেলিব্রিটিই আকর্ষণ করছেন যাবতীয় লাইমলাইট। আর সানিয়া- শোয়েবের জীবনের এই সুখের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বিশেষ পার্টির আয়োজন করেন সানিয়ার বোন আনম।
পাজামা পার্টি!
'বেবি শাওয়ার' এখন পুরনো ঘরানায় চলে গিয়েছে , এর লেটেস্ট ভার্সান হতেই পারে 'পাজামা পার্টি'। সম্ভবত এমনই ধারণা নিয়ে দিদির জন্য পাজামা পার্টি আয়োজন করেছিলেন সানিয়ার বোন আনম মির্জা। সেই পার্টির ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

পার্টির মুহূর্ত
পার্টিতে সকলকেই বেশ খোশ মেজাজে দেখা যায়। বো আনমের সঙ্গে মজায় মেতে ছিলেন সানিয়াও।

বেবি বাম্প
বহুদজিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্প শো করে বিভিন্ন ফটো পোস্ট করেন সানিয়া। আর সেগুলি নিয়ে চর্চাও কম হয়নি!

আনমের সঙ্গে কেমন সম্পর্ক সানিয়ার?
বোনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক সানিয়া মির্জার। আনম ও সানিয়ার বয়সের পার্থক্য থাকলেও, তাঁরা বিএফএফ ! বোন আনমকে বন্ধু হিসাবেই মনে করেন সানিয়া।












Click it and Unblock the Notifications