ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের দীর্ঘতম সেমিফাইনাল জিতলেন বারবোরা ক্রেজসিকোভা

ফরাসি ওপেনের মহিলা সিঙ্গলস এবার পাবে নতুন চ্যাম্পিয়নকে। শনিবারের ফাইনালে আনাস্তাসিয়া পাভলিউচেনকোভার বিরুদ্ধে রোলাঁ গারোয় নামবেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। ফরাসি ওপেনের দীর্ঘতম সেমিফাইনালে তিনি হারালেন সপ্তদশ বাছাই গ্রিসের মারিয়া সাকারিকে। খেলার ফল ৭-৫, ৪-৬, ৯-৭।

ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের দীর্ঘতম সেমিফাইনাল

ক্রেজসিকোভা ও সাকারির মধ্যে সেমিফাইনাল চলল ৩ ঘণ্টা ১৭ মিনিট। মহিলা সিঙ্গলসের দীর্ঘতম। ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ হাসি হাসলেন চেক প্রজাতন্ত্রের এই নতুন টেনিস তারকা। পঞ্চম গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গলসে খেলতে নেমেই পৌঁছে গেলেন ফাইনালে। এই দীর্ঘতম সেমিফাইনালের পর তাঁর মহিলা ডাবলস ম্যাচও রয়েছে। ২০১৮ সালে ফরাসি ওপেন ও উইম্বলডনে ডাবলস খেতাব জেতার পাশাপাশি এই বছর নিয়ে টানা তিনবার অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলস খেতাব জয়ের স্বাদ পেয়েছেন ক্রেজসিকোভা। গত বছর ফরাসি ওপেনেই সিঙ্গলসে পৌঁছেছিলেন চতুর্থ রাউন্ড অবধি। ২০১৮ সালে বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডে। গত বছরের পর এবারও অস্ট্রেলীয় ওপেনে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি। এবার বিশ্বের ৩৩ নম্বর ক্রেজসিকোভার সামনে সিঙ্গলস খেতাব জয়ের হাতছানি।

ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের দীর্ঘতম সেমিফাইনাল

এদিন সাকারির বিরুদ্ধে প্রথম সেট তিনি জেতেন ৭-৫ ব্যবধানে। যদিও ১৭তম বাছাই সাকারি পরের সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন। নির্ণায়ক সেটে ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এক সময় নিজের সার্ভে ৩০-৪০-এ পিছিয়ে গিয়েছিলেন ক্রেজসিকোভা। যদিও এই গেম জিতে পরের গেমটিও ছিনিয়ে নিয়ে ৫-৫ করে সমতা ফেরান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষ অবধি তিনিই জিতে নেন। ম্যারাথন ম্যাচ জিতে তিনি বলেন, আমি সব সময়ই এমন ম্যাচই খেলতে চাই।

ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের দীর্ঘতম সেমিফাইনাল

এদিনই, নিজের ৫২তম গ্র্যান্ড স্ল্যামে প্রথমবার ফাইনালে উঠেছেন রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। তিনি তামারা জিদানসেককে হারান ৭-৫, ৬-৩ সেটে। গ্র্যান্ড স্ল্যাম অভিষেকের ১৪ বছর পর এই প্রথমবার তিনি কোনও মেজরের ফাইনালে উঠলেন। ফরাসি ওপেনে তিনি প্রথম নেমেছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনাল অবধি। তারপর থেকে আর তৃতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেননি। এমনকী অন্য গ্র্যান্ড স্ল্যামগুলিতেও তিনি কখনও সেমিফাইনালে ওঠেননি। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেললেন এই বছরই, তাতেই তামারাকে হারিয়ে জিতলেন। ৫২তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে তিনি প্রথম ফাইনালে ওঠার স্বাদ পেলেন। ২০১৫ সালে ইউএস ওপেনে রানার-আপ হয়েছিলেন রবার্তা ভিঞ্চি। তিনি ৪৪তম মেজরে ফাইনালে উঠেছিলেন। অভিষেকের পর এতগুলি গ্র্যান্ড স্ল্যাম খেলে ফাইনালে ওঠার রেকর্ডটি তাই আপাতত চলে গেল রাশিয়ান সুন্দরীর ঝুলিতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+