US Open: ইউএস ওপেনে প্রথম রাইন্ডের ম্যাচ জিতে ইতিহাস তৈরি করলেন চিনের উদীয়মান টেনিস খেলোয়াড়

US Open: ইউএস ওপেনে প্রথম রাউন্ডে ম্যাচ জিতে ইতিহাস তৈরি করলেন চিনের উদীয়মান টেনিস খেলোয়াড়

ইতিহাস তৈরি করলেন চিনা টেনিস প্রতিভা উ ইবিং। দীর্ঘ ৬৩ বছর পর প্রথম পুরুষ চিনা খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ডস্ল্যামে ম্যাচ জিতলেন ইবিং। ইউএস ওপেনে ৩১ নম্বর বাছাই নিকোলোজ নিকলোজ বাসিলাসভিলি'কে স্ট্রেট সেটে হারানোর সঙ্গেই চিনের দীর্ঘ ৬৩ বছরের লজ্জার ইতিহাস ভেঙে দিলেন ২২ বছর বয়সী তরুণ। নিকলোজের বিরুদ্ধে ইবিং-এর খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-০।

US Open: ইউএস ওপেনে প্রথম রাইন্ডের ম্যাচ জিতে ইতিহাস তৈরি করলেন চিনের উদীয়মান টেনিস খেলোয়াড়

সোমবার জর্জিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ৯টি এস মারেন উ ইবিং। শেষ বার ১৯৫৯ সালে চিনা পুরুষ খেলোয়াড় হয়ে ম্যাচ জিতেছিলেন মি ফু চি। এটিপি ক্রমতালিকায় ১৭৪ নম্বরে থাকা ইবিং কোয়ালিফায়ারে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ইউএস ওপেনে খেলার ছাড়পত্র অর্জন করেন। পাশাপাশি দীর্ঘ ৮৭ বছর পর প্রথম চিনা পুরুষ প্রতিযোগী হিসেবে ইউএস ওপেনে ম্যাচ জিতলেন উ ইবিং। ১৯৩৫ সালে চিনা প্রতিযোগী হিসেবে শেষ বার ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে ম্যাচ জেতেন চেং গাই। এটিপি ট্যুর.কম'কে উ বলেছেন, "আমি অত্যন্ত খুবি এবং বেশ ভাল লাগছে। তবে, এখনও অনেক ম্যাচ রয়েছে। আমি চেষ্টা করেছি প্রতিটা বলকে ঠিক জায়গা ফেলার এবং ম্যাচে টিকে থাকার। হারা-জেতা নিয়ে কিছু ভাবিনি। এই কারণেই বেশি উন্মাদনা প্রকাশ পায়নি (ম্যাচ জেতার পর)। আমি নিরুত্তাপ থাকতেই পছন্দ করি।"

২০১৭ সালে নিউ ইয়র্কে জুনিয়র ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন উ। কিন্তু চোটের কারণে বারবার সমস্যায় পড়েছে তাঁর পেশাদার কেরিয়ার। ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন তরুণ এই টেনিস খেলোয়াড়। মার্চ মাসে তাঁর র্যাঙ্ক ছিল ১৮৬৯। কিন্তু এর পর থেকে লাগাতার ১৪টি ম্যাচ তিনি জিতেছেন। নুনো বর্জেসের সঙ্গে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে উ ইবিং। ইউএস ওপেনে ওয়াই্ড কার্ডে এন্ট্রে নেওয়া বেন শেলটনকে যিনি পরাজিত করেছেন ৭-৬ (৮-৬), ৩-৬, ৭-৬ (৫-৭), ৬-৭ (৮-১০), ৬-৩ ব্যবানে। পরবর্তী রাউন্ডে উ ইবিং-এর মতোই উঠে আসতে পারতেন অপর চিনা প্রতিযোগী ঝাং ঝিঝেন। কিন্তু পাঁচ সেটের থ্রিলারে শেষ পর্যন্ত নেদরল্যান্ডলসের টিম ভান রিজথোভেনের বিরুদ্ধে পরাস্থ হয়ে তিনি ছিটকে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+