Bankura: স্কুলে না এসেও মাইনে নেন প্রধান শিক্ষক, মিড ডে মিলে কারচুপি, তালাবন্দি অন্যান্য শিক্ষকরা

দীর্ঘ দিন স্কুলে আসেন না প্রধান শিক্ষক। এদিকে খাতায় তিনি সই করে যাচ্ছেন। কাগজে কলমে উপস্থিত থাকার জন্য মাইনেও প্রতি মাসে চলে যাচ্ছে তার কাছে। এদিকে স্কুলে মিড ডে মিলেরও কারচুপির অভিযোগ। এবার এইসব কিছু নিয়েই প্রতিবাদে সামিল হলেন সাধারণ মানুষ।

স্কুলে তালা ঝুলিয়ে দিলেন সাধারণ মানুষ। কয়েক ঘণ্টা স্কুলেই তালাবন্দি থাকলেন অন্যান্য শিক্ষকরা। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার ঘটনাটি হয়েছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া হাই এটাচড্ প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ধরা পড়ে সাধারণমানুষের মধ্যে।

Bankura

জানা গিয়েছে, এই প্রাথমিক স্কুলের এলাকায় একসময় বেশ নামডাক ছিল। কিন্তু সেইসব এখন তলানিতে যেতে বসেছে। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব মণ্ডলের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ। প্রধান শিক্ষক অনিয়মিত স্কুলে আসেন। সেজন্য পড়াশোনাও প্রায় লাটে উঠেছে। কিন্তু বিপ্লব মণ্ডলের কোনও হেলদোল নেই সেইসবে।

জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রধান শিক্ষককে শেষবার স্কুলে দেখা গিয়েছে। এত দিন তিনি স্কুলমুখো হননি। কখনও সপ্তাহে একদিন বা দুদিন তিনি স্কুলে পা রাখতেন। ফলে স্কুলের নিয়মনীতি বলে আর কিছুই তেমন নেই। পঠনপাঠনও ঠিক মতো হয় না।

বিক্ষোভকারী অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেননি। তবুও হাজিরা খাতায় সই রয়েছে। এছাড়াও পড়ুয়াদের মিড ডে মিলও নিয়মিত দেওয়া হয়নি। একাধিকবার অভিযোগ জানালেও কাজ হয়নি। তাই তারা স্কুলে তালা দিতে বাধ্য হয়েছেন।

ঘণ্টা চারেক স্কুলে তালা ঝোলানো থাকে। বাইরে বিক্ষোভ চলতে থাকে। স্কুলের মধ্যে আটকে থাকেন অন্যান্য শিক্ষকরা। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারাও অভিযোগগুলি সত্য বলে জানিয়েছেন। তাদের দাবি, চাল থেকে গ্যাস নিয়মিত মেলে না। ফলে রান্না করারও সমস্যা হয়ে পড়েছে। বেতনও নিয়মিত মেলে না বলে তাঁরা অভিযোগ করেন।

স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিলোচন কর্মকার বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই করেন। মিড ডে মিলে কারচুপি সহ নানান অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। এদিন অভিভাবকরাই স্কুলে তালা দিয়েছেন। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।

শিক্ষক সুদীপ মহাপাত্রও এই ঘটনার পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেছেন। স্কুল পরিচালনা থেকে মিড ডে মিল সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে বলে তিনি স্বীকার করেন। খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় বিডিও-র প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের বোঝানো হয়। এরপর তালা খোলা হয় স্কুলের গেটের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+