ডোরাকাটা ও বাছুরের চেয়ে একটি বড় জন্তু...বাঁকুড়ার জঙ্গলে ওটা আসলে কী? 'রহস্যময়' প্রাণীর খোঁজে অ্যালার্ট জেলায়
West Bengal News: এবার আর পায়ের ছাপ নয়, জঙ্গলের মধ্যে সরাসরি বাঘই (Tiger) দেখা গিয়েছে। তাও আবার একেবারে চোখের সামনেই। এমনটাই দাবি করলেন রানীবাঁধের (Bankura) বাগডুবি গ্রামের কয়েক জন যুবক। আর এরপরেই আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। আতঙ্কে সারারাত চোখের পাতা এক করতে পারেনি কেউ। আগুন জ্বালিয়ে গ্রাম পাহাড়ায় ছিলেন গ্রামের মানুষজন।
অন্যদিকে নতুন করে বাঘের আতঙ্কের খবর কানে যেতেই সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন (West Bengal News) । খবর দেওয়া হয়েছে বনদফতরকে। সেই মতো রানীবাঁধের বাগডুবি গ্রামে বিশেষ নজর চালাচ্ছে বনদফতরও। প্রসঙ্গত, শুক্রবার সকালে বাগডুবির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, এমন দাবি করেছিলেন ওই গ্রামের মানুষ।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে বসে। এবং 'রহস্যমইয়' সেই পায়ের ছাপ পরীক্ষাও করেন আধিকারিকরা। আর এরই মাঝেই বিকেলে সূর্যাস্তের আগে গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ডোরাকাটা ও বাছুরের চেয়ে একটি বড় জন্তুকে তারা দেখেছেন বলে কয়েক জন যুবক দাবি করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই ফের নতুন করে বাঘাতঙ্ক ছড়িয়ে পড়ে জঙ্গল মহলের এই গ্রামে।
গ্রামের মানুষ আগুন জ্বালিয়ে লাঠি হাতে রাত পাহারা শুরু করে দেন কারণ এই গ্রামের মানুষের গবাদি পশুর জন্য স্থায়ী গোয়াল নেই। গরু, ছাগল সহ অন্যান্য গৃহপালিত জন্তু গুলিকে রক্ষা করাই এখন তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বলে তারা জানিয়েছেন। এই খবর সামনে আসতেই একেবারে ভয়ে কাঁটা গোটা এলাকা।
যদিও বনদফতর এবং পুলিশ 'রহস্যময়' ওই জন্তুর খোঁজে কড়া নজরদারি রাখছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ওডিশা থেকে বাংলায় চলে আসা একটি বাঘ 'জিনাত' একেবারে ঘোল খাইয়ে দেয় দুই রাজ্যের বন দফতরের আধিকারিকদের। এক জঙ্গল পেরিয়ে আরেক জঙ্গলে শুরু হেঁটে বেড়ায় সে।
শেষমেশ দীর্ঘদিন পর সকাল থেকে রাত পর্যন্ত খাঁচা পেতে এই রানিবাধ এলাকা থেকেই জিনাতকে ধরে বনদফতরের আধিকারিকরা। এরপর মাঝে ফের বাঘের দেখা মিললেও সে নিজে থেকেই চলে যায় বলে ধারনা। নতুন করে ফের বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে আধিকারিকদের।












Click it and Unblock the Notifications