PMAYG: বাঁকুড়ায় আবাস যোজনা নিয়ে প্রতিবাদে জুটল মার! পাল্টা থানায় অভিযোগ তৃণমূলের

PMAYG: বাঁকুড়ায় আবাস যোজনা নিয়ে প্রতিবাদে জুটল মার! পাল্টা থানায় অভিযোগ তৃণমূলের

রাজ্যের দিকে দিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অভিযোগ। কোথায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করছেন, আবার কোথাও আবাস যোজনা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের অভিযোগ উঠছে শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এমনই এক ঘটনা ঘটেছে বাঁকুড়া-১ জগদ্দলা-১ পঞ্চায়েত এলাকায়।

হাসপাতালে প্রতিবাদী

হাসপাতালে প্রতিবাদী

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে বাবা ষষ্ঠী করেঙ্গার নাম বাদ দেওয়ার প্রতিবাদ করেছিলেন ছেলে। সেই কারণে তাঁকে মারধোরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁকুড়া-১ ব্লকের জগদ্দলা-১ পঞ্চায়েত এই ঘটনায় গুরুতর আহত মিলন করেঙ্গা নামে যুবক। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

হাসপাতালে ভর্তি মিলন করেঙ্গার বাবা ষষ্ঠী করেঙ্গার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাঁর নাম থাকলেও পরে সেই নাম বাদ দেওয়া হয়। এব্যাপারে তাঁর ছেলে মিলন করেঙ্গা প্রতিবাদ করায় রবিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ চৌধুরী তাদের দলীয় কার্যালয়ের সামনে তাঁকে ব্যাপক মারধোর করে। কোমরে, মাথায় গুরুতর আঘাত নিয়ে তাঁর ছেলে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছে ওই ব্যক্তি।

 হাসপাতালে বিজেপি বিধায়ক

হাসপাতালে বিজেপি বিধায়ক

আহত যুবকের পরিবারের তরফে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন বলে দাবি করা হয়েছে। যদিও তার পরেও বিজেপি নেতৃত্বের দাবি, আহত মিলন তাদের দলের কর্মী। এদিন মিলন করেঙ্গাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষকে ভীতি প্রদর্শনের রাস্তা নিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পদ্ধতিতে পেরে উঠতে না পেরে এবার তারা ভয় দেখাচ্ছে, হামলা করছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদ করায় তাঁদের দলের সঙ্গে যুক্ত মিলন করেঙ্গাকে তৃণমূল অঞ্চল সভাপতি ব্যাপক মারধোর করেছেন।
জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। গত জুলাই মাসে তাঁকে বাংলা আবাস যোজনা লেখার ওপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা সাঁটতেও দেখা গিয়েছে।

তৃণমূলের অস্বীকার

তৃণমূলের অস্বীকার

যদিও শাসক শিবিরের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযুক্ত জগদ্দলা অঞ্চল-১ তৃণমূল সভাপতি সোমনাথ চৌধুরী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেছেন, ওই যুবক মত্ত অবস্থায় তাঁর বাড়িতে ইঁট-পাটকেল ছুঁড়ে হামলা করেছে। বিষয়টি তিনি প্রথমে মৌখিকভাবে পুলিশে জানালেও এদিন বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগের কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+