বিজেপিতে ভাঙনের খেলা অব্যাহত, পুরুলিয়ার পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল

বিজেপিতে ভাঙনের খেলা অব্যাহত, পুরুলিয়ার পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল

একুশের বিধানসভা ভোটের পরই খেলা শুরু হয়ে গিয়েছিল। ভোট-জয়ের পর ভাঙনের খেলায় এবার পুরুলিয়ার পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। এর আগেও অনেক গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি দখল করেছিল তৃণমূল, এদিন আরও একটি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু হয়েছিল। কোনও পক্ষই সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ২৮ আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে তৃণমূল পেয়েছিল ১৪টি আসন, বিজেপি পেয়েছিল ১৩টি এবং কংগ্রেস পেয়েছিল বাকি আসনটি। কংগ্রেস ও বিজেপি মিলিত হয়ে এতদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল অনেক টালবাহানার পর। পঞ্চায়েত সমিতির সভাপতি হন কংগ্রেস নেতা রামজীবন বাবু।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পাঁচজন

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পাঁচজন

কিছুদিন আগেই কংগ্রেস সদস্য তথা পঞ্চায়েত সমিতির সভাপতির মৃত্যু হয়। এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পাঁচজন সদস্য। এর ফলে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯। এরপরই অনাস্থা ডাকে তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচনে ভোটাভুটি হলে জয় পায় তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নিযুক্ত হন প্রতুল মাহাতো।

অভিনব পদ্ধতিতে বাছা হল সমিতির সভাপতি

অভিনব পদ্ধতিতে বাছা হল সমিতির সভাপতি

প্রতুল মাহাতো সভাপতির আসনে বসায় খুশি তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সমিতির সদস্যরাও খুশি। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতিতে কুর্মি সম্প্রদায়ের একজন সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিন প্রতুল মাহাতোকে অভিনব পদ্ধতিতে বেছে নেওয়া হয় পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে।

খামবন্দি করে নাম পাঠিয়ে সভাপতি নির্বাচন

খামবন্দি করে নাম পাঠিয়ে সভাপতি নির্বাচন

বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়ে প্রতুল মাহাতো বলেন, জেলা নেতৃত্বের উপরই সভাপতি নির্বাচনের বিষয়টি ছেড়ে দিয়েছিলাম আমরা। তাঁরাও নিরপেক্ষতা অবলম্বন করে অভিনব পদ্ধতিতে বেছে নিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা করে কথা বলেছেন জেলা নেতৃত্ব। তারপর খামবন্দি করে নাম পাঠানো হয়। এভাবেই নির্বাচন পদ্ধতি চলে।

২০২১-এ স্বমহিমায় ফিরে পঞ্চায়েত সমিতি দখল

২০২১-এ স্বমহিমায় ফিরে পঞ্চায়েত সমিতি দখল

তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনে জঙ্গলমহলে ফের কামব্যাক করেছে। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল। তারপর ২০২১-এ স্বমহিমায় ফিরে এসে ফের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে শুরু করেছে। একে একে হাতছাড়া হওয়া পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করার অভিযান শুরু করেছে তৃণমূল।

তৃণমূলে যোগদানে হাতবদল হল পঞ্চায়েত সমিতির

তৃণমূলে যোগদানে হাতবদল হল পঞ্চায়েত সমিতির

জঙ্গলমহলের পুরুলিয়ায় বিজেপি ও কংগ্রেস আগেও বড়সড় ভাঙন হয়েছে। পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপি অজিত বাউড়ি-সহ গেরুয়া শিবিরের এক ঝাঁক নেতা দলবদলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন. জেলা পরিষদের মোট চার সদস্য তৃণমূল কংগ্রেসে আসেন। এবার বিজেপির পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার ফলে হাতবদল হল পঞ্চায়েত সমিতির।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+