মমতার সামনে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ দলেরই কর্মাধ্যক্ষের

মমতার সামনে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ দলেরই কর্মাধ্যক্ষের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কাজকর্ম নিয়ে সরব হলেন দলের কর্মাধ্যক্ষরা। পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে মমতার সামনেই দলের গোষ্ঠীকোন্দল প্রকট করে দিলেন তিনি। সাফ জানালেন, কোনও কর্মাধ্যক্ষের কথাকে গুরুত্ব দেওয়া হয় না। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়ে খোদ সভাধিপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে।

মমতার সামনে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ দলেরই কর্মাধ্যক্ষের

ওই কর্মাধ্যক্ষ অভিযোগ করেন, জেলা পরিষদ ঠিকঠাকভাবে চলছে না। কর্মাধ্যক্ষদের অন্ধকারে রেখে সব কাজ করা হচ্ছে। জেলা পরিষদ সভাধিপতির নাম না করলেও যাঁরা জেলা পরিষদের মাথায় বসে আছেন তাঁদের বিরুদ্ধেই যে কর্মাধ্যক্ষের অভিযোগ তা স্পষ্ট। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা পরিষদের এমনতর কাজকর্ম নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা মাথায় ওই কর্মাধ্যক্ষের কথা শোনেন। তারপর কর্মাধ্যক্ষের কথার প্রতিবাদ জানাতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে থামিয়ে বলেন, আপনারা এবার খুব বাড়াবাড়ি করছেন। মানুষ আপনাদের নির্বাচিত করেছে মানুশের কাজ করার জন্য। কিন্তু সেই মানুষের কথা আপনারা না ভেবে নিজেদের খেয়াল-খুশিমতো কাজ করে যান, তাহলে রেয়াত করা হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুরুলিয়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৈঠক শুরুর পরই তিনি বিস্ফোরণ ঘটান। হাতে কাগজপত্র নিয়ে বলে ওঠেন, অনেক কাজের স্ট্যাটাস আন্ডার প্রসেস। এই ব্যাপারটা কী? এই আন্ডার প্রসেস খায় না মাথায় দেয়। যে সব প্রকল্পের কাজ হচ্ছে না, সেগুলোই এমন দেখাচ্ছে। আমি চাই সমস্ত কাজ সময়ের মধ্যে মিটিয়ে ফেলুন। কারণ আন্ডার প্রসেস শব্দটি আমার পছন্দ নয়।

এদিন ভূমি ও ভূমি সংস্কারের দফতরের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোর পাধ্যায়। তিনি বলেন, বিএলআরও অফিসে গেলে সাধারণ নাগরিক সাহায্য পাচ্ছেন না, দালাল চক্রের শিকার হচ্ছেন। এসব অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেই অভিযোগ পেয়েই ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তীব্র ভর্ৎসনা করেন। সাধারণ নাগরিকরা যাতে ঠিকঠাক পরিষেবা পায় তার দিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন মুখ্যমন্ত্রী।

এরপরই কর্মাধ্যক্ষ সাহসী পদক্ষেপ নেন। দলেরই জেলা পরিষদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান। সমস্ত কর্মাধ্যক্ষদের না জানিয়ে, তাঁদের কথার গুরুত্ব না দিয়ে যে জেলা পরিষদ চলছে, তা তুলে ধরেন খোদ মুখ্যমন্ত্রীর কাছে। পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে, প্রশাসনের বিরুদ্ধেএ সরব হতে দেখা যায় মমকা বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+