বিষ্ণুপুরে 'অসুর' বধের প্রার্থনা, ত্রিশূল হাতে তৃণমূল প্রার্থী সুজাতা

এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। ত্রিশূল হাতে নিয়ে মহিষাসুরমর্দিনী রূপ আনার চেষ্টাও করলেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার অসুর বধ করতে হবে। সাধারণ মানুষকে অসুরের হাত থেকে রক্ষা করতে হবে। এমনই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।

নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার ত্রিশূল হাতে 'দূর্গতিনাশীনি'-মহিষাসুরমর্দিনী'র ভূমিকায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লক্ষ্মীবারের সকালে বাঁকুড়া শহর সংলগ্ন সুপ্রাচীণ এক্তেশ্বর শিব মন্দিরে পূজো দিলেন। তিনি নির্বাচনী প্রচার এদিন শুরু করেন। এদিন ওই মন্দিরেই ত্রিশূল হাতে দেখা যায় তাঁকে।

Sujata Mandal

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সুজাতা বলেন, "বাবা এক্তেশ্বর অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। উনি সব জানেন। আমি নিজে, আমার নেত্রী ও মা দুর্গা সবাই নারী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 'অসুর বধ', ও ন্যায় প্রতিষ্ঠার প্রার্থনা বাবা এক্তেশ্বরের কাছে করলাম। যুগে যুগে পৃথিবী যখন অস্তিত্ব রক্ষার সংকটে ভূগেছে, ধরাধামে একজন নারী অবতীর্ণ হয়ে রক্ষা করেছেন।" এবার বিষ্ণুপুরকে বাঁচাতে, মহিষাসুর বধে তিনিই হাজির বলে এদিন দাবি করেন।

দুই প্রাক্তনের লড়াই দেখছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মন্ডল, যথেষ্ট চর্চার বিষয় রাজনৈতিক মহলে। সুজাতা মন্ডল কোনওভাবেই ঢিল দিতে চাইছেন না ভোটের প্রচারে। অন্য দিকে দক্ষ রাজনীতিক ভূমিকা পালন করছেন সৌমিত্র।

সাধারণ মানুষ, মহিলাদের কাছে আরও বেশি করে পৌঁঁছনোর চেষ্টা করছেন সুজাতা। এদিনও সেই ঘটনা দেখা গেল। মন্দির থেকে পুজো দিয়ে বেরোলেন প্রার্থী। তাঁর হাতে তখন প্রসাদের থালা। সাধারণ শিশু-কিশোরদের হাতে তিনি প্রসাদ তুলে দিলেন। অনেককে আবার মুখেও প্রসাদ খাইয়ে দিলেন।

মহিলারাও দাঁড়িয়ে ছিলেন আশেপাশে। তাদেরও হাতে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রসাদ তুলে দিলেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। নিজের জন্য ভোটের আবেদন করলেন সুজাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+