Sawan Somwar 2024: কষ্টিপাথরের নয়, ঠাকুরঘরে শোভা পাচ্ছে অভিনব পদ্ধতিতে তৈরি শিবলিঙ্গ, অসাধ্য সাধন শম্পার
Sawan Somwar 2024: শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস নামেই পরিচিত। শিব ভক্তরা এই মাসটিকে অতি পবিত্র বলেই মনে করেন। এমনই এক পবিত্র আবহে এবার বাড়িতে বসেই শুধুমাত্র ক্লে আর রঙ দিয়ে নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করে নজর কাড়লেন খাতড়া শহরের বাসিন্দা শম্পা পাত্র, সুবুদ্ধি। গত কয়েক দিন আগে বিশেষ পদ্ধতিতে তৈরি ওই শিবলিঙ্গ এখন তাঁর ঠাকুর ঘরে শোভা পাচ্ছেন। সঙ্গে চলছে নিয়মিত পূজার্চনাও।
প্রসঙ্গত, শিব পূরাণ অনুযায়ী (Sawan Somwar 2024) সমস্ত জগতের সুখ ও সমৃদ্ধির কামনায় ভগবান বিষ্ণুর নির্দেশে বিশ্বকর্মা পারদ, মিশ্রী, জব, ভস্ম, গুড়, ফল মূল, স্বর্ণ রজত, বিবর মাটি, দই, মাখন, হীরা, মুক্তা, মনি, মুঙ্গা, নাগ, পার্থিব, তামা, ইন্দ্রনীল, পোখরাজ, পদ্মরাগ, পীতল, রত্ন, চন্দন, স্ফটিক দিয়ে শিব লিঙ্গ তৈরি করেন। এবার ওই গৃহবধূ শম্পা পাত্রের সৌজন্যে ওই তালিকায় ঢুকে পড়লো আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সভ্যতার অন্যতম সেরা উপহার ক্লে-র নামও।

ইতিহাসে এম.এ (বি-এড) শম্পা সংসারের নিত্য দিনের হাজারো ঝক্কি সামলেও নানান সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখেন, বাড়ির দেওয়াল জুড়ে তাঁর হাতে তৈরি অসংখ্য শিল্প কর্ম যেকোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য, সঙ্গে শখের বাগান তৈরি তো আছেই। এছাড়াও সোশ্যাল মিডিয়া জগতে তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। এই অবস্থায় তাঁর তৈরি ক্লে আর রঙ দিয়ে এই শিবলিঙ্গকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
তাঁর এই কাজে স্বামী সহ বাড়ির অন্যান্যদের সমর্থন ও উৎসাহ দানের প্রসঙ্গ টেনে গৃহবধূ শম্পা পাত্র সুবুদ্ধি বলেন, ছোটবেলা থেকেই আমার হাতের কাজের ব্যাপক আগ্রহ, তবে মাঝের সময়টাতে মূলত পড়াশুনার চাপে সেভাবে কিছুই করা হয়ে ওঠেনি। এখন সংসার সামলে যেটুকু সময় পাই তা এই কাজেই ব্যবহার করি। এবার ক্লে দিয়ে তৈরি শিব লিঙ্গ তৈরি করে খুব আনন্দ পেয়েছি। নিজের হাতে তৈরি করে দেবাদিদেবকে পুজো করার অনুভূতি একেবারে অন্যরকম বলেই তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications