Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভেলোর গিয়েও কাজ হয়নি, জটিল অস্ত্রোপচার করে রোগীকে সুস্থ করলেন বাঁকুড়া জেলা হাসপাতালের চিকিৎসকেরা

সরকারি হাসপাতালে ফের সফল জটিল অস্ত্রোপচার। এবার সাফল্য বাঁকুড়ার হাসপাতালে। অন্যান্য হাসপাতালে গিয়েছিলেন রোগী। এমনকী ভেলোরেও রোগীকে নিয়ে গিয়েছিল পরিবার। কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি।

ফের নজির গড়ল দক্ষিণবঙ্গের সরকারি চিকিৎসাকেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পুরুলিয়ার কাশীপুরের ধোমডি গ্রামের বছর পঁয়ত্রিশের সুবেজান বিবির গলার টিউমার হয়েছিল। সফল অস্ত্রোপচার করে তাকে সুস্থ করে তুললেন এই হাসপাতালের চিকিৎসকরা।

Bankura District Hospital

রোগীর পরিবার সূত্রে খবর, প্রায় আট বছর ধরে গলার যন্ত্রণায় ভুগছিলেন সুবেজান বিবি। কলকাতা ছাড়াও ভেলোরেও চিকিৎসা করিয়েছেন তিনি। সুস্থতার লক্ষণ দেখা যায়নি। অতি সম্প্রতি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এনে তাকে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার করেন।

চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, এটি বিরল ও জটিল রোগ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ওই মহিলা 'ক্যারোটিড বডি টিউমারে' আক্রান্ত। হৃদপিণ্ড থেকে ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয়। সেই ধমনীতে এক ধরনের টিউমার তৈরি হয়েছে। এই টিউমার যথেষ্ট ঝুঁকিপূর্ণ। একদিকে রোগী মৃত্যুর সম্ভাবনা থাকে।

অন্যদিকে বেঁচে থাকলেও শরীরের একদিকের অংশ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা প্রবল। অনেক হাসপাতাল এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করতে চায় না। তিন সপ্তাহ আগে এই অস্ত্রোপচার সফল হয়েছে। কাজের ইচ্ছা থাকলে যে কোনও পরিকাঠামোতেই করা যায়। আর সেটাই করে দেখিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, সুবেজান বিবির অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন বিভাগীয় প্রধান, চিকিৎসক সোমনাথ সাহা, তিতলি বন্দ্যোপাধ্যায়, নীলাম্বর সহ অন্যান্যরা।ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক সোমনাথ সাহা বলেন, আমরা বিশাল কিছু করেছি বলে মনে করছি না। এটা একটা সাধারণ কাজ। আর সেই কাজ পুরো 'টিম ওয়ার্কে'র মধ্যেই সম্ভব হয়েছে।

খুশি সুবেজান বিবির পরিবারের সদস্যরাও। ননদ আরজুন বিবি বলেন, আট বছর ধরে কলকাতা, ভেলোর ঘুরে কোনও কাজ হয়নি। অবশেষে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে রোগমুক্তি ঘটল। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+