Sujata Mondal: 'জাল ফেলছি আর মাছ উঠছে', প্রচারে সোজা পুকুরে নেমে কী করলেন সুজাতা?
নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের চমক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। সেলুনে ঢুকে চুল কাটা, মাটির উনুনে রান্না এখন অতিত, এবার জাল নিয়ে ওন্দার রামসাগরের পুকুরে সটান নেমে পড়লেন তিনি। ধরলেন মাছও। সুজাতা মণ্ডলকে তৃণমূল প্রার্থী না করলে এমন 'ব্যতিক্রমী' ভোট প্রচার দেখার সুযোগ মিলতোনা, বলছেন অনেকেই।
পরে একটি প্রমাণ সাইজের মাছ কোলে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। আজ আমার জীবনের নতুন ও দূর্দান্ত অভিজ্ঞতা হলো। ওন্দার একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে বলে তিনি জানান।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবার সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। সেকারণে এই কেন্দ্রটি প্রথম থেকেই একটু বিশেষ নজরে রয়েছে। প্রচারে দুজনেই ঝড় তুলেছে। প্রাক্তন হলেও এই কেন্দ্রে ভোটের লড়াইকে স্বামী স্ত্রীর লড়াই বলে জানিয়েছেন অনেকেই।
গত লোকসভা ভোটে স্বামীর হয়ে প্রচারে এই কেন্দ্রে ঝড় তুলেছিলেন সুজাতা খাঁ। সৌমিত্র খাঁ প্রার্থী হলেও আদালতের নির্দেশে তাঁর কেন্দ্রে প্রবেশ করা নিষেধ ছিল। সেকারণে সৌমিত্রর হয়ে পুরো প্রচার দায়িত্ব নিয়ে নিয়ে করেছিলেন সুজাতা খাঁ। এবং ভোটে জিতেও ছিলেন সৌমিত্র। এবার সেই সুজাতাই সৌমিত্রর প্রতিপক্ষ এই কেন্দ্রে।
প্রচারে প্রথম থেকেই কোমর কষেছেন সুজাতা। যদিও তাঁকে জোরদার প্রতিপক্ষ মানতে নারাজ সৌমিত্র। যে কেন্দ্র থেকে তিনি এতোবার জিতে এসেছেন সেই কেন্দ্রে সুজাতা এসে যে খুব বেশি কিছু করতে পারবে তা তিনি মানতে নারাজ। তাই বিজেপি ফের বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হবেই এমনই দাবি করেছেন সৌমিত্র। অন্যদিকে সুজাতাও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তিনিও ভোটের ময়দানের পুরনো খিলাড়ি।
বিধানসভা নির্বাচনেকর আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তারপরে একুশের ভোটে আরামবাগ কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল। কিন্তু সেখানে জিততে পারেননি সুজাতা। তবে ভাল ভোট কেটেছিলেন তিনি। তার পরে দলের একাধিক সাংগঠনিক দায়িত্বে ছিলেন সুজাতা মণ্ডল। তারপরেই লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications