"পাগল ছাগলের কথা"... বিষ্ণুপুরের শেষ দিনের প্রচারেও সৌমিত্র খাঁকে বিঁধলেন সুজাতা
"পাগল ছাগলের কথা"... প্রচারের শেষ দিনেও প্রাক্তন স্বামীকে আক্রমণ করলেন সুজাতা মন্ডল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আজ বৃহস্পতিবার শেষ দিনের প্রচার ছিল। আগামী শনিবার ওই কেন্দ্রে ভোট। কালবিলম্ব না করে সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।
সুজাতা মন্ডল বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করছেন। সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্বামী। দুই প্রাক্তনের মধ্যে তুমুল বাক্যবাণ দেখতে পাওয়া গিয়েছে। একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি। প্রচারের শেষ দিনও সেই ধারা বজায় থাকল।

" পাগল ছাগলের প্রলাপের উত্তর শেষ দিনের প্রচারে দিয়ে সময় নষ্ট করার কোনও মানে হয় না। তবুও বলছি..." নাম না করে সৌমিত্রকে এভাবেই আক্রমণ করলেন সুজাতা মন্ডল। তিনি বলেন, বিজেপিকে 'উৎখাত ও শাপমুক্ত' করবেন বিষ্ণুপুরের মানুষ। এখানে তৃণমূলের জয় জয়কার। এবারের ভোটে প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রশাসন কাজ করছেন বলেও তিনি জানিয়েছেন।
৪ জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল জিতছে। জোড়া ফুল ফুটছে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিনেও আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। এ দিন তিনি বড়জোড়া বিধানসভা এলাকার পখন্না গ্রামে দলের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন।
গ্রামের মহিলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছনো গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজই তৃণমূল নেতৃত্ব করছেন। রাজনৈতিক মহলের মত, মহিলা ভোটব্যাঙ্ক কাছে টাকা তৃণমূলের মূল উদ্দেশ্য। মহিলাদের নিয়ে মিছিল করেন সুজাতা। রজনীগন্ধা, গাঁদা ফুলের মালা একাধিক সংখ্যায় তার গলায় দেখতে পাওয়া গিয়েছে।
এদিন 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পকে সামনে রেখে পখন্না গ্রামে মিছিল করেন তৃণমূল নেতা কর্মীরা। মিছিলে প্রার্থী সুজাতা মন্ডল ছাড়াও স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, মহিলা নেত্রী ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অর্চিতা বিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications