টাকা নিয়ে বিষ্ণুপুরে তৃণমূল নেতারাই তাঁকে হারিয়েছেন! বড় অভিযোগ সুজাতার
বাঁকুড়া জেলার এক শ্রেণির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সুজাতা মন্ডল। গত লোকসভা নির্বাচনে তিনি বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন। তিনি মানুষের ভোটে হারেননি। তৃণমূলের কিছু নেতার জন্য হেরেছেন। এবার দাবি করলেন সুজাতা।
" দলের কিছু 'গদ্দার' বিজেপি প্রার্থীর কাছ থেকে 'টাকা খেয়ে' আমাকে হারিয়েছে।" দাবি করলেন বিষ্ণুপুর এলাকার তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর চুপ মেরে গিয়েছিলেন সুজাতা। হারের ধাক্কা প্রাথমিকভাবে তাঁকে বিচলিত করেছিল বলেই খবর।

ইন্দাস ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে তিনি হাজির হয়েছিলেন। এই প্রথমবার তাঁর হারের কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন সুজাতা। সেই সময় ওই মঞ্চে বসে আছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, দলের রাজ্য স্তরীয় নেতা শুভাশিস বটব্যাল সহ অন্যান্যরা।
বিগত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-র কাছে ৫,৫৬৭ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী সুজাতা। তার পর থেকে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। এদিন প্রকাশ্য সভায় হারের কারণ নিয়ে মুখ খোলেন। দলের একাংশকে দায়ী করেন। শাসক দলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সুজাতা মন্ডল বলেন, " পছন্দ মতো প্রার্থী না হলে রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর সঙ্গে সেটিং করেন দলের কেউ কেউ।" এর পরেই নাম না করে ওই সব তৃণমূল নেতাদের 'গদ্দার' বলেও সম্বোধন করেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন সুজাতা মন্ডল। তিনি বলেন, মানুষ আমাকে হারায়নি। বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ছ'টি আসন আমাদের হাত ছাড়া ছিল। ৩,২০০ ভোটে জিতে থাকা বড়জোড়া কেন্দ্রটিও ওই এলাকার নেতৃত্বের ব্যর্থতায় ১৫ হাজার ভোটে পিছিয়ে যাই।"
তিনি আরও বলেন, " মানুষের ভালোবাসা ছিল বলেই ৫,৫৬৭ ভোটে মার্জিন নেমে আসে। বিজেপি প্রার্থী নিজেই স্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা টাকা নিয়ে তাঁকে জিততে সাহায্য করেছেন।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications