৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই খুলে গেল স্কুল! বাঁকুড়ার রাস্তায় পাখা হাতে প্রাতর্ভ্রমণকারীরা

গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের অন্যতম 'হট স্পটে' পরিণত হয়েছে লাল মাটির জেলা বাঁকুড়া। এর মধ্যেই দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকেই খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এদিন সকাল থেকেই প্রাথমিক বিভাগের খুদে ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হতে শুরু করেছে স্কুলগুলি।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিমের গরম হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। যে কারণে রবিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি বেশি। রবিবার পানাগড়ে তাপমাত্রা পেরিয়েছে ৪৪ ডিগ্রি। তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির প্রায় সর্বত্রই একই পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। ফলে তীব্র তাপপ্রবাহ আর প্যাঁচপ্যাঁচে গরমকে সঙ্গী করেই আরও কয়েকটা দিন কাটাতে হবে এই জেলার মানুষকে।

bankura

প্রসঙ্গত, চলতি বছরেই রেকর্ড তাপমাত্রার সাক্ষী থেকেছেন বাঁকুড়ার মানুষ। গত ৩০ এপ্রিল এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫. ১ ডিগ্রি সেলসিয়াস। মে'র মাঝামাঝি পৌঁছে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ সামান্য নামলেও, গত মঙ্গলবার থেকে ফের তা চড়তে শুরু করেছে। শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, রবিবার তা একধাপ বেড়ে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন, তাপমাত্রা পারদ আরও চড়বে বলে সহজেই অনুমেয়।

এদিন সকালে প্রাতর্ভ্রমণকারীদের অনেককেই পাখা হাতে বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। বাইরে বেরিয়ে গরম থেকে রেহাই পেতে হাত পাখাই ভরসা বলে অনেকেই জানিয়েছেন।

তবে এতো সবের পরেও দীর্ঘদিন পরে স্কুলে আসতে পেরে খুশি শিশু শিক্ষার্থীরাও। অনেকেই জানিয়েছে, গরম আছে, তবে স্কুলে এসে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভাল লাগছে। একই সঙ্গে তীব্র এই গরমের পিছনে অপরিকল্পিতভাবে প্রচুর পরিমানে গাছ কাটা ও সেই তুলনায় নতুন করে গাছ লাগানোই যে দায়ী সেকথাও বলতে ভোলেনি তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+