Lok Sabha Election 2024: লড়াই প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে! তৃণমূলের ছক জেনেই জয়ের ব্যবধান বললেন সৌমিত্র

Bishnupur Lok Sabha Election 2024: ব্যবধান চার লাখও ছাড়িয়ে যেতে পারে! ভবিষ্যৎবানী করে দিলেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবারও তাঁকে প্রার্থী করেছে বিজেপি। পালটা প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকে প্রার্থী ঘোষণা করে কার্যত চমক মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। যদিও তাতে একেবারেই বিচলিত হন সৌমিত্র। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিপুল ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয় পাব এবার।

২০১৯ এর লোকসভা নির্বাচন। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিজের নির্বাচনী এলাকার একটা বড় অংশে প্রবেশ করতে পারেননি সৌমিত্র খাঁ। ফলে প্রচারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তৎকালীন সৌমিত্র জায়া সুজাতা। ফল প্রকাশের পর দেখা যায় সৌমিত্র খাঁ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী তৃণমূলের শ্যামল সাঁতরাকে ৮৭ হাজার ৯২ ভোটে পরাজিত করেন।

Sounmitra Khan

তারপর গত পাঁচ বছরে দ্বারকেশ্বর দিয়ে অনেক জল বয়ে গেছে। এই সময়কালে সৌমিত্র-সুজাতার মুখ দেখাদেখি বন্ধ থেকে বিবাহ বিচ্ছেদের স্বাক্ষী থেকেছেন বিষ্ণুপুরের মানুষ। এবার নির্বাচনী যুদ্ধে সেই 'প্রাক্তন' স্ত্রী-র মুখোমুখি হতে হচ্ছে গত দু'বারের সাংসদ সৌমিত্র খাঁকে।

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার আগে থেকেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সূর চড়াতে শুরু করে দিয়েছিলেন সুজাতা মণ্ডল। ব্যক্তিগত আক্রমণ থেকে সাংসদ হিসেবে সৌমিত্র নিজের নির্বাচনী এলাকার জন্য 'কিছুই করেননি' এমন অভিযোগের কথাও শোনা গেছে তাঁর মুখে। যদিও এযাবৎ সুজাতাকে নিয়ে 'স্পিকটি নট' সৌমিত্র।

তবে এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে সুজাতার নাম ঘোষণা হতেই মুখ খুললেন তিনি। বলেন, রাজনৈতিক কোনও ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগত। রাজনৈতিক ভাবে ভোট হত, ভালো প্রতিযোগিতা হত। এলাকার উন্নয়ম নিয়ে আলোচনা হত। কিন্তু এখন যা মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি এবার সর্বোচ্চ ব্যবধানে জিতবে। প্রথমে ভেবেছিলাম এক থেকে দেড় লাখ ভোটের মার্জিন থাকতে পারে। কিন্তু জেতার মার্জিন চার লাখও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য বিজেপি নেতার।

শেষ হাসি কে হাসবে তা তো সময় বলবে। তবে 'প্রাক্তন' স্বামী-স্ত্রী-র নির্বাচনী লড়াই যে জমজমাট হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। সারা দেশ ও রাজ্যের সবার নজর যে বিশেষ এই কেন্দ্রটির দিকে থাকবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+