Kali Puja 2024: দীপান্বিতা অমাবস্যায় রাত ১২ টায় সরস্বতী রূপে পূজিতা হন মা কালী! রইল রোমহর্ষক সেই ভিডিও

Kali Puja 2024: মহা সরস্বতী রূপে দীপান্বিতা অমাবস্যায় পূজিতা হন মা কালী! অবাক লাগছে! কালীপূজোয় এমনই এক পুজোর সাক্ষী থাকে বাঁকুড়া শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদী তীরে কালাবতী গ্রাম। শুধু সাক্ষী থাকা নয়, এই পূজোকে ঘিরে আনন্দোৎসবে মেতে ওঠেন ওই এলাকার মানুষ।

এমনকি মহা সরস্বতী রুপে দীপান্বিতার পুজোয় যাতে কোনও খামতি না থেকে যায় সেদিকেও নজর রাখা হয়। একেবারে নিষ্ঠা মেনে চলে আরাধনা। এই পুজোর মূল দায়িত্বে থাকা গ্রামের চৌধুরী পরিবারের সদস্য গৌতম চৌধুরী, সত্যনারায়ণ চৌধুরীরা বলেন, অনেক বছর আগে তাদের পরিবারের একজন বিন্ধ্যাচল পর্বতে গিয়েছিলেন (Kali Puja 2024) ।

Kali Puja 2024

সেখানে স্বপ্নাদেশ পেয়ে গ্রামে ফিরে মহা সরস্বতীর পুজো শুরু করেন। যদিও পরে বাড়িতে থাকা তিন ভাইয়ের হাতে পুজোর দায়িত্ব দিয়ে তিনি ফের বৃন্দাবনে চলে যান। বর্তমানে ট্রাস্টের মাধ্যমে পূজা পরিচালনা করা হয়।

পুজোর নিয়মবিধির পাশাপাশি প্রতিমাতেও বৈচিত্র্য রয়েছে। সিংহের উপর উপবিষ্ট মহা সরস্বতী, রয়েছে গলা কাটা অসুর ও মহিষাসুরও। এছাড়াও ডাকিনী যোগিনী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ, গণেশ ও দুই সখি রয়েছে। আগে মাটির প্রতিমাতে পূজো হলেও বেশ কয়েক বছর আগে প্রস্তর মূর্তি তৈরি করা হয়েছে।

  • রইল সেই ভিডিও---

তবে আজও প্রথা মেনে প্রস্তর মূর্তিতে মাটি দেওয়া হয়, যা করেন বড়জোড়া থেকে আসা একজন। দীপান্বিতা অমাবস্যার দিন রাত ১২ টার পর পুজো শুরু হয়ে সারা রাত পূজার্চনা চলে। তবে বর্তমানে পশু বলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চাল কুমড়ো, আখ বলি দেওয়া হয়। পরের দিন নরনারায়ণ সেবা ও আগামী কয়েক দিন যাত্রা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+