রবিবাসরীয় সকালে 'শিবের তাণ্ডব নৃত্য'! সাক্ষী থাকলো শহর বাঁকুড়া
রবিবাসরীয় সকালে 'শিবের তাণ্ডব নৃত্যে'র সাক্ষী থাকলো শহর বাঁকুড়া। 'ঘোর কলি'তেও এই অপার্থিব ঘটনার সৌজন্যে 'শ্রী শ্রী এক্তেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটি।' হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
চলতি শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীণ এক্তেশ্বর মন্দিরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। চলবে একমাস ধরে। আর পুরো এই মাস জুড়ে এক্তেশ্বর শিব মন্দিরে প্রথা মেনে বিশেষ পূজা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান থাকছে।

রীতি ও পরম্পরা মেনে এদিন বাঁকুড়া ধর্মশালা থেকে বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে এক্তেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এবার ৩ হাজার ১০০ মহিলা মঙ্গল ঘট নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। সঙ্গে স্বয়ং শিব শম্ভূর উপস্থিতি এবার শহর বাসীর কাছে বাড়তি পাওনা তো বটেই।

শোভাযাত্রায় অংশ নিয়ে সুনীতা দে, সাথী কর্মকাররা বলেন, নিজের পরিবারের পাশাপাশি বিশ্ব সংসারের প্রতিটি পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ভোলা মহেশ্বরের কাছেই এটাই আমাদের একমাত্র প্রার্থণা। 'শ্রী শ্রী এক্তেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটি'র পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications