Panchayat Election Results 2023: টানা ৭ বার জয়, বাহাত্তরের যুবক মোল্লা সাহেবকে নিয়ে গর্বিত বাঁকুড়ার তৃণমূল

Panchayat Election Results 2023: এক-দুই নয়। টানা সাতবার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে অভাবনীয় নজির গড়লেন দলের সহকর্মীদের কাছে জনপ্রিয় মোল্লা সাহেব।

বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের বাদুলাড়া গ্রামের ৭২ বছরের 'যুবক' আবদুল মোতালেব মোল্লার জয়ের খবর আসতেই উড়ল সবুজ আবির।

West Bengal Panchayat Election Results 2023 বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সপ্তম জয়

আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথ থেকে সপ্তম বারের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। শতাধিক ভোটে জয়লাভ। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে 'হার' শব্দটা তাঁর অভিধানে নেই। ৭২ বছর বয়সেও যে অক্লান্ত পরিশ্রম করেন তা দলের নেতা-কর্মীদের কাছে বিরাট অনুপ্রেরণা।

রাজনৈতিক জীবনের প্রথমে কংগ্রেস করতেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের অনুগত সৈনিক। ১৯৯৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে ২০১৮ পর্যন্ত তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য। ফলে এবারও তাঁর উপর আস্থা রেখেছিল দল। দলের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিয়ে ফের জয় ছিনিয়ে নিলেন।

টানা সাতবার ভোটে জিতে স্বাভাবিকভাবেই খুশি আবদুল মোতালেব মোল্লা। জয় উৎসর্গ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতটির দখলও রেখেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে আবির খেলা। উৎসবের আবহ।

West Bengal Panchayat Election Results 2023 বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সপ্তম জয়

স্থানীয় তৃণমূলকর্মীদের কথায়, আবদুল মোতালেব মোল্লার স্বচ্ছ ভাবমূর্তির কথা সামনে রেখেই আমরা এবার মানুষের কাছে ভোট প্রার্থনা করেছিলাম। তাঁরা উজাড় করা আশীর্বাদ দিয়েছেন। সে কারণেই এই বিরাট জয়। এই বয়সেও মোল্লা সাহেবের যে কর্মচঞ্চলতা তা আমাদের দলের নানা বয়সের কর্মীদের কাছে অনুপ্রেরণার বিষয়।

হবে নাই বা কেন। রাজ্যে তৃণমূল শাসনভার পাওয়ার ১৩ বছর আগে তৃণমূলের টিকিটে জিতেছিলেন আবদুল। এরপর যখন নির্বাচন হবে তখন আবদুলের বয়স হবে ৭৭। তখন তিনি ভোটে লড়বেন কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আপাতত নির্বাচনে ২৫ বছর ধরে পঞ্চায়েত নির্বাচনে অপরাজেয় থাকার নজিরই যে বিরাট ব্যাপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+