Panchayat Election 2023: 'রাজ্যপাল বিজেপির স্টার ক্যাম্পেনার', সিভি আনন্দ বোসকে কটাক্ষ কল্যাণের

শেষ বেলার ভোটের প্রচারে সুর চড়াচ্ছেন নেতা-নেত্রীরা। শাসক বিরোধী দুই গোষ্ঠীই যুধুধান। বাঁকুড়ায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজেপি স্টার ক্যাম্পেনার বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন ওই প্রসঙ্গে বলতে গিয়ে আরো বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 'তিন বছরে বাচ্ছা এমপি' দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার থেকে দিলীপ ঘোষ কেউই 'বাজারে খাচ্ছেনা'। তাই বাজারে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 'বাজারে নামিয়েছে'।

kalyan banerjee in a public meeting

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে 'সংবিধান ঘাতক' ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের যে সমস্ত অভিযোগ করা হয়েছে অন্য কেউ হলে তাঁকে শোকজ নোটিশ ধরাতো।

ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে 'বানরে'র সঙ্গেও তুলনা করেন তৃণমূলের আইনজীবি-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার জন্য ডাঃ সুভাষ সরকার কি করেছেন প্রশ্ন তুলে তিনি বলেন, 'শ্রীরামের ভক্ত যেমন ছিল হনুমান, তেমনি মোদি ভক্ত বানর' এখানকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

kalyan banerjee

এদিনই সিমলাপালে দলের এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, 'আপনার নেত্রীর মতো আপনারও জয়শ্রীরামে বিতৃষ্ণা থাকতে পারে। তবে হনুমানের সঙ্গে তুলনা করায় আমি গর্ব অনুভব করছি। কারণ হনুমানের যেমন জ্ঞান ছিল, তেমন ক্ষমতাও ছিল।'

একই সঙ্গে তাঁর উদ্যোগেই কেন্দ্রীয় প্রকল্পে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লক তৈরী হয়েছে। তবে সিমলাপালে কলেজ ও শিলাবতী নদীর উপর সেতুর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ কেন হলোনা সেনিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+