Panchayat Election 2023: পুরুলিয়ার কেন্দিতে মাঠে পড়ে বিজেপি নেতার দেহ, 'জঙ্গলরাজ' চলছে বললেন শুভেন্দু

পুরুলিয়ার কেন্দায় ফের এক বিজেপি নেতার রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রামের মধ্যেই ঝোপে পড়ে থাকতে দেখা গিয়েছে তার পরিত্যক্ত দেহ। সবংয়ের পর ফের পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে টুইটারে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি অভিযোগ করেছেন রাজ্যে জঙ্গলরাজ চলছে। খুন করে ফেলে রাখা হয়েছে। শাসক দলের লোকেরাই এই ঘটনায় জড়িত রয়েছে সেটা প্রকাশ্যে এসে যাবে বুঝেই পুলিশ গাছাড়া দিয়েছে। ঘটনার তদন্তে তেমন তৎপরতা দেখাচ্ছে না পুলিশ। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikary

কয়েকদিন আগে সবংয়ে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরিবারের অভিযোগ ছিল শাসক দল লাগাতার তাঁকে ভয় দেখাচ্ছিল। তারপরেই তাঁর মৃত্যু হয়। গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তাঁকে খুন করে ঝুলিেয় দেওয়া হয়েছে।

তার কয়েকদিন পরে আবার পুরুলিয়ায় কেন্দা গ্রামে বিজেপি নেতার রহস্য মৃত্যর ঘটনা ঘটেছে। গ্রামের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘটনার সিবিআইউ তদন্ত দাবি করেছেন।

খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে শাসক দলকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশ জানে টিএমসি নেতারাই এই ঘটনা ঘটিয়েছে সেকারণে তারা তদন্তে তেমন গা দেখাচ্ছে না।
জঙ্গলরাজ চলছে রাজ্যে। এমনই অভিযোগ করেছেন তদন্তকারীরা। জলপাইগুড়িতে পৌঁছেও এমনই অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+