Panchayat Election 2023: মনোজ তিওয়ারি প্রচারে ঝড় তুললেন বাঁকুড়ায়, মন্দিরে পুজো দিয়ে খেললেন ক্রিকেটও

Panchayat Election 2023: বাঁকুড়ায় ২২টি ব্লকে ৩১২৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন ৬৬৪ জন। ৫৬১টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১০৬টিতে ভোটের দরকার হচ্ছে না। জেলা পরিষদের ৫৬টি আসনে নির্বাচন হবে।

তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলাতেও হারানো জমি পুনরুদ্ধারে প্রত্যয়ী। সেই লক্ষ্যেই ঝড় তুলেছে প্রচারে। বাঁকুড়ায় আজ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিকে।

মনোজ তিওয়ারি বাঁকুড়ায় প্রচারে

তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করেই প্রচারে নেমে পড়েছে। সেই সঙ্গে চলছে কুড়মি জনজাতির আস্থা অর্জনের প্রয়াস। তৃণমূলের তরফে বার্তা দেওয়া হচ্ছে, কুড়মিদের আন্দোলনের প্রতি তাঁরা সহানুভূতিশীল।

মনোজ তিওয়ারি আজ বলেন, কুড়মি জনজাতিকে তফসিলি উপজাতির আওতায় আনার দাবি রয়েছে। তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারবার এ প্রসঙ্গে তিনি কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ কুড়মি জনজাতির দাবিপূরণ না হওয়ার বিষয়ে কেন্দ্রের উদাসীনতাকেই দায়ী করেছেন মনোজ।

মনোজ তিওয়ারি বাঁকুড়ায় প্রচারে

তিনি জানান, রাজ্যজুড়ে নতুন পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বাঁকুড়ায় ৬২৫ কিলোমিটার নতুন রাস্তা হচ্ছে। জলের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রী-সহ রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধার কথাই প্রচারে তুলে ধরছেন মনোজ। তিনি আশাবাদী, এবারের পঞ্চায়েত নির্বাচনেও মানুষ আশীর্বাদ উজাড় করে দেবেন।

মনোজ তিওয়ারি বাঁকুড়ায় প্রচারে

সাধবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভূতশহর গ্রাম থেকে গাড়ি চেপে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করেন মনোজ। সানবাঁধা, ভাদুল হয়ে এক্তেশ্বর গ্রামে তিনি পৌঁছান। সেখানে প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে গিয়ে পুজো দেন। মনোজ বলেন, মন্দিরে গিয়ে প্রার্থীদের বিপুল জয়ের প্রার্থনা করলাম।

মনোজ তিওয়ারি

এরপর ওই এলাকার একটি মাঠে স্থানীয় বাসিন্দা, প্রার্থী ও দলীয় কর্মীদের নিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েন মনোজ। গরম তাঁর কাছে কোনও চ্যালেঞ্জই নয়। যাঁর খেলা সকলে টিভিতে দেখেছেন তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়ে খুশি সকলেই। মনোজ তিওয়ারির মতো তারকা ক্রিকেটারকে দেখতে ভিড় ছিল কচিকাঁচাদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+