Panchayat Election 2023: বাঁকুড়ায় ফের জোড়া ফুল শিবিরে ভাঙন ধরাল BJP! গুরুত্বে নারাজ TMC

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে বাঁকুড়ায় ফের শাসক দলে ভাঙ্গন ধরালো বিজেপি। গঙ্গাজলঘাটির নিত্যান্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামের আড়াইশোর বেশি কর্মী তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন, দাবি বিজেপির। রবিবার রাতে দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহা।

যদিও তৃণমূল এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতা দেবদাস বাজপেয়ীর দাবি, বিজেপি (BJP) নিজের দলের কর্মী সমর্থকদের বাইরে থেকে বাইক ও চারচাকায় চাপিয়ে এনে যোগদানের মিথ্যা প্রচার চালাচ্ছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

বিজেপিতে যোগদানকারী হিসেবে দাবি করা দিলীপ বাউরি বলেছেন, গত দশ বছর ধরে তৃণমূলে ছিলেন। ভোটের সময় তাঁদের কাজে লাগানো হত। বাড়ির ছেলে মেয়েদের কাজের বন্দোবস্ত হয়নি। সবাই বেকার। কিন্তু নিজেদের ছেলেদের চুরি করে ঢুকিয়ে দিচ্ছে। এছাড়া প্রার্থী নির্বাচনের (Panchayat Election 2023) আগেও কোনও কথা বলা হয়নি, সেই কারণে দলবদল।

অপর এক তৃণমূল কর্মী মঙ্গল লোহার বলেছেন, দল দেখছে না। অথচ নেতারা দুর্নীতি করে সম্পত্তি বাড়াচ্ছেন। কোথাও তাঁদের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। সেই কারণে ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান, জানিয়েছেন তিনি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহা বলেছেন, মানুষ বুঝে গিয়েছে তৃণমূল দুর্নীতিতে নিমজ্জিত। এবার তাদের এলাকায় বিজেপি পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বিপুল ভোটে জিতবে। তৃণমূল ছাড়াও সিপিআইএম থেকে কর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি ওই নেতার।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে (Panchayat Election 2023) বাঁকুড়া জেলা থেকে প্রায় প্রতিদিনই দলবদলের খবর পাওয়া যাচ্ছে। কোনও সময় সিমলাপালের লক্ষীসাগর, কোনও সময় ছাতনা কিংবা রাঁনিবাধ দলবদল চলছেই। তবে এই দলবদল কতটা ফলপ্রসূ হল, তা বোঝা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+