International Air and Space Prog 2024-এ সুযোগ! টাকার অভাবে বাঁকুড়ার ছাত্রের আমেরিকা যাত্রা কি অধরা থাকবে

ইন্টারন্যাশানাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম-২০২৪-এ অংশগ্রহণের সুযোগ পেল বাঁকুড়ার ছাতনার কমলপুর গ্রামের অয়ন দেঘরিয়া। আগামী ১১ থেকে ১৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামা ইউনিভার্সিটি-র ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই বিশেষ কর্মশালায় যোগ দেওয়ার কথা রয়েছে এমডিভি ডিএভি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়নের।

অয়নের পরিবার সূত্রে খবর, ছোটো থেকে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে বিশেষভাবে আগ্রহী। এর আগে একাধিক প্রকল্প তৈরি করেছে সে। এবার হাতের কাছে স্বপ্ন পূরণের সুযোগ।

bankura student

জানা গেছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা আলবামা ইউনিভার্সিটি-র ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে ওই কর্মশালায় অংশগ্রহণ করবেন, তার মধ্যে রয়েছে ভারতের অয়নও। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত প্রজেক্টে পাড়ি দেবে ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে।

কিন্তু এতো সবের পরেও চিন্তার শেষ নেই কমলপুরের দেঘরিয়া পরিবারে। ওই কর্মসূচীতে অংশ নিতে পাড়ি দিতে হবে আমেরিকা। হাতে আর মাত্র ক'টা মাস। অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী। যাতায়াত সহ আনুসঙ্গিক খরচ তাঁর পক্ষে জোটানো অসম্ভব। এই অবস্থায় কেউ বা কারা আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে অয়নের স্বপ্ন পূরণ সম্ভব হয় বলেই তারা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+