বাথরুমে লুকিয়ে হস্তমৈথুন! বাঁকুড়া মেডিক্যাল কলেজের হস্টেলে ভয়ঙ্কর ঘটনা

Bankura Sammilani Medical College: আর্জি কর হাসপাতালের ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি। অভয়ার বিচার সহ একাধিক দাবিতে আন্দোলন-অনশন চালাচ্ছেন চিকিৎসকরা। এর মধ্যেই ফের একবার প্রশ্নের মুখে নিরাপত্তা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডি হোষ্টেলে ঢুকে পড়ল এক যুবক।

শুক্রবার রাতের ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ওই মেডিক্যাল কলেজে। আতঙ্কিত হয়ে পড়েন লেডিজ হোষ্টেলের আবাসিকরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ ও হাসপাতাল চত্বরে (Bankura Sammilani Medical College) ।

Bankura Sammilani Medical College

সূত্রের খবর, এক যুবক নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক হিসাবে দাবি করে একাধিকবার হোস্টেলে ঢোকার চেষ্টা করে। হোস্টেলের গেটে থাকা নিরাপত্তারক্ষী যুবককে প্রবেশে বাধা দেয়। পরে ওই নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হোস্টেলের মেইন গেট দিয়ে সটান যুবক হাজির হয় হোস্টেলের ওল্ড বিল্ডিং এর দোতলার একটি শৌচালয়ে।

পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে শৌচালয়ে লুকিয়ে হস্তমৈথুন করতে দেখেন বলে দাবি করা হয়। আতঙ্কে ওই আবাসিক পড়ুয়া ছুটে শৌচালয় থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করলে অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে আসেন।

এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ হোস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে লেডিজ হোস্টেলে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু।

বারংবার নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া সত্বেও নিরাপত্তার এই গাফিলাতিতে অধ্যক্ষকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক পড়ুয়ারা। তাঁদের দাবী নিরাপত্তার এই চূড়ান্ত গাফিলাতির কারনে আজ দ্বিতীয় তিলোত্তমা কান্ড ঘটতে পারত লেডিজ হোস্টেলে। হোস্টেলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর দাবী, দীর্ঘক্ষণ ডিউটি করার মাঝে তিনি অল্প সময়ের জন্য শৌচালয়ে গিয়েছিলেন। তার ফাঁকেই ওই যুবক হোস্টেলে ঢুকে পড়েছিল।

বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু লেডিজ হোস্টেলে নিরাপত্তার ফাঁক ফোঁকরের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবী প্রয়োজন মোতাবেক নিরাপত্তারক্ষী নিয়োগ না হওয়াতেই সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, যে ১০ দফা দাবি নিয়ে অনশন-আন্দোলন চালাচ্ছেন চিকিৎসকরা সেগুলির মধ্যে একটি নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা। প্রত্যেক হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে সিসিটিভি লাগানোর দাবি উঠছে। এর মধ্যেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা নিরাপত্তার অভাব রয়েছে হাসপাতালগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+