Lok Sabha Election 2024: দিন-রাত এক করে বালুচরী বানায় ওরা, আদৌ কি দাম পায়? খোঁজ নিল One India Bengali

Lok Sabha Election 2024: সময় এগিয়েছে, কিন্তু এখনও ঐতিহ্যের কথা বলে বালুচরী-স্বর্ণচরী। বাজারে নজরকাড়া ফ্যান্সি শাড়ির মাঝে দর ধরে রেখেছে বাংলার এই নিজস্ব শাড়ি। উজ্জ্বল রঙের শাড়িতে বিশেষ শিল্পের প্রতিফল হয়।

মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর (bishnupur Lok Sabha Election 2024)। চারপাশজুড়ে ছড়িয়ে রয়েছে মন্দির আর ইতিহাস। রাজনৈতিক ভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই শহর। গুরুত্বপূর্ণ এখানকার বালুচরী-স্বর্ণচরী এতকিছুর মাঝে কেমন আছেন এই সমস্ত শাড়ির সঙ্গে যুক্ত মানুষরা। সেই খোঁজ নিতেই ওয়ান ইন্ডিয়া বাংলা পৌঁছে যায় মল্লরাজাদের শহর বিষ্ণুপুর।

Lok Sabha Election 2024

সকাল হলেই কাজে যাওয়া, সারাদিন মেশিনের শব্দ, সুতোর ওপর সুতো বোনা... রঙ মেলানো- এই কাজের ওপর ভর করে যাঁরা জীবনধারন করেন, তাঁরা বলছেন, 'কোনও রকমে দিন চলে যাচ্ছে, এর থেকে বেশি কিছু নয়।' ৬ হাজারি, ৭ হাজারি শাড়ির কারিগররা কি আদৌ ভাল আছেন? তাঁরা বলছেন, ভোট আসে, ভোট যায়- দিন বদলায় না। আশ্বাস আছে, বাস্তবায়ন নেই। সরকারি কোনও সুযোগ সুবিধা নেই, এভাবে কতদিন চলবে? কাঁচামালের দাম জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

আর বড় সমস্যা হল দক্ষ কারিগরের অভাব। বিশেষ কায়দায় সুতো বুনে দামি শাড়ি তৈরি করতে তো সবাই পারে না। দিনে দিনে সেই সংখ্যাটা কমছে। ফলে, ভাল মানের কাজ করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারিগরদের জন্য। কমছে সূক্ষ কাজ। তবুও আশায় বুক বাঁধেন বিষ্ণুপুরের বাসিন্দারা। হয়ত একদিম সুদিন আসবে! আবারও ভোট হচ্ছে। সাংসদ নির্বাচন করছে 'টেরাকোটার দেশ'। তারপর কি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন মালিক থেকে কারিগর প্রত্যেকেই।

রইল বিষ্ণুপুর থেকে Xclusive প্রতিবেদন-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+