জল আর ওআরএস নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন নীলাঞ্জন, সিপিএম প্রার্থী সাড়া পাচ্ছেন
সকাল থেকেই তেজ বাড়ছে রোদের। বেলা বাড়লে আর পথে নামা যায় না। পশ্চিমের জঙ্গল মহল এলাকাগুলিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। তবে প্রচারে খামতি নেই রাজনৈতিক দলগুলোর। সিপিএমের তরফ থেকে বৃহস্পতিবার সকালেও প্রচার হয়েছে।
গরমের জন্য সকাল সকাল প্রচার শুরু করে দিয়েছেন বাম মনোনীত সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে সিমলাপালের লক্ষ্মীসাগরে দলীয় কার্যালয় থেকে হাইস্কুল মোড় পর্যন্ত এক পদযাত্রা হয়। নীলাঞ্জন দাশগুপ্তের সঙ্গে পথ হাঁটেন ওই দলের অসংখ্য নেতা কর্মী।

নীলাঞ্জন দাশগুপ্ত পেশায় আইনজীবী।বিজেপি এবং তৃণমূল, দুই প্রার্থীর বিরুদ্ধেই সমানভাবে তার লড়াই। এই বার্তা দিয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই জন সংযোগে নেমে পড়েছেন নীলাঞ্জন। কর্মী সভা থেকে মিছিল সব কিছুতেই তাকে সামনের সারিতে দেখা যাচ্ছে।
কিন্তু এই প্রবল গরমে কীভাবে প্রচার চালাচ্ছেন নীলাঞ্জন? কী কী উপায় অবলম্বন করছেন গরমের থেকে রক্ষা পেতে? এদিন সিপিআইএম প্রার্থী, পেশায় আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, "গরম তো আছেই, সব মানিয়েই চলতে হবে। ওয়ারেশ মিশ্রিত প্রচুর জল খাচ্ছি। এছাড়াও প্রচুর জল খেতে হচ্ছে দিন সারা দিন ধরে।" খাবারের ক্ষেত্রেও রিচ জাতীয় উপকরণ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী দিনগুলোতেও যথেষ্ট গরম বাড়বে। প্রচার সমানভাবে বাড়াতে হবে। এই কারণে পরিমিত খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় নজর দেওয়া হচ্ছে। রোড শো হচ্ছে। তারপর খানিক বিশ্রাম। এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ। তারপরে আবার বিশ্রাম। এরপর আবার জনসভা। এমন ভাবেই সিপিএম প্রার্থী প্রচার করে চলেছেন।
প্রচারে যথেষ্ট সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ। তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। সিপিএম প্রার্থী যথেষ্ট ভালো মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন। এমনই মনে করছেন নীলাঞ্জন দাশগুপ্ত।












Click it and Unblock the Notifications