কেন্দ্রীয় সরকার হল আদায় ব্যাপারী, বিজেপিকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা মমতার

বিজেপিকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করে মমতা বলেন, ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াই ওদের কাজ।

কেন্দ্রীয় সরকার হল আদার ব্যাপারী। ওরা আমার-আপনার জন্য কিছু করবে না। ওরা রাজ্য থেকে টাকা তুলে বিদেশি বন্ধুদের পকেট ভরে। শুক্রবার বাঁকুড়ার মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মমতা বন্যোর পাধ্যায়। সেইসঙ্গে রাজ্যের মানুষের জয়গান গেয়ে গেলেন তিনি।

কাকের বাসায় এসে কোকিল ডিম পাড়ে

কাকের বাসায় এসে কোকিল ডিম পাড়ে

বাংলার মুখ্যমন্রী র মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি বাংলার জন্য কোনো কাজ করেনি, বাঁকুড়ার জন্যও কিছু করেনি। বিজেপি শুধু ভোটের সময় আসে, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়। যেমন কাকের বাসায় এসে কোকিল ডিম পেড়ে পালিয়ে যায়, বিজেপিও সেটা করে।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়

বিজেপিকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করে মমতা বলেন, ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াই ওদের কাজ। ওরা আমার আপনার জন্য কোনো কাজ করবে না। ওরা এখন বলছে, বাংলার বাড়ি হবে না, রাস্তা হবে না। মমতা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই মর্মে গর্জে ওঠেন।

বাংলার মানুষেরা ভিক্ষা চায় না, অধিকার চায়

বাংলার মানুষেরা ভিক্ষা চায় না, অধিকার চায়

তিনি বলেন, কেন বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার জন্য টাকা দেবে না ওরা। ওটা আমাদের টাকা। আমাদের টাকাই ওরা নিয়ে যাচ্ছেস আর দিচ্ছে না। বলছে ভাতে মারব। মমতা হুঁশিয়ারি দেন, মনে রাখবেন বাংলার মানুষেরা ভিক্ষা চায় না, অধিকার চায়।

বাঁকুড়ায় মানুষের জয়গান গাইলেন মমতা

বাঁকুড়ায় মানুষের জয়গান গাইলেন মমতা

তাঁর অভিযোগ, রা্জ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রের সরকার, তারপর রাজ্যকেই বঞ্চিত করে। ওরা ওবিসিদের স্কলারশিপ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই জেলায় দু'জন সাংসদ থাকলেও কোনো কাজ করেননি। বাঁকুড়ার জন্য বিজেপি কিছু করেনি। এরপর তিনি মানুষের জয়গান গেয়ে বলেন, আপনার মাটিতেই সব কিছু আছে। কেন্দ্রের ভিক্ষাৎ উপর নির্ভর করে থাকবেন না। কারণ আপনারাই স্রষ্টা।

কর্মের মধ্য দিয়েই সৃষ্টি হয় নতুন কর্মের

কর্মের মধ্য দিয়েই সৃষ্টি হয় নতুন কর্মের

মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসংস্থানের বার্তা দেন বাঁকুড়া থেকে। তিনি বলেন এ বছর ৫ কোটি কর্মদিবস তৈরি হয়েছে বাংলায়। আগামী অর্থবর্ষে বাংলায় ৮ কোটি কর্মদিবস তৈরির পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কর্ম সৃষ্টি করি। কর্মের মধ্য দিয়েই সৃষ্টি হয় নতুন কর্মের।

আপনারাই স্রষ্টা, আপনারাই ভবিষ্যৎ দ্রষ্টা

আপনারাই স্রষ্টা, আপনারাই ভবিষ্যৎ দ্রষ্টা

মমতা বলেন, এই যে এখন কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, বালপোশ তৈরি হচ্ছে, তা তো হচ্ছে এই মাটির উৎসেই। তৈরি করছেন আপনারাই। আপনারাই স্রষ্টা, আপনারাই ভবিষ্যৎ দ্রষ্টা। মনে রাখবেন, মাটিতেই সোনা রয়েছে। মাটিতেই নানা সৃষ্টির রসদ রয়েছে। আর আপনারাই তার স্রষ্টা। আপনারাই সৃষ্টি করছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+