ফের জঙ্গলমহলে মমতা, পঞ্চায়েত ভোটের আগে মাও-ভীতি দূর করার লক্ষ্যে তৎপরতা

ফের জঙ্গলমহলে মমতা, পঞ্চায়েত ভোটের আগে মাও-ভীতি দূর করার লক্ষ্যে তৎপরতা

২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহল নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে শুধু প্রশাসনিক বৈঠকেই থেমে থাকছেন না, তিনি এবার কর্মিসভা করতেএ ছুটছেন। পুরুলিয়া ও বাঁকুড়ায় তিনি কর্মিসভা করবেন। রবিবার তিন দিনের জেলা সফর শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন ঘনঘন জঙ্গলমহল সফর?

কেন ঘনঘন জঙ্গলমহল সফর?

কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনঘন জঙ্গলমহল সফর? আসলে জঙ্গলমহলে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গতবার ভালো ফল করতে পারেনি তৃণমূল। জঙ্গলমহল-সহ প্রান্তিক জেলাগুলিতে বিজেপি তৃণমূলকে টেক্কা দিয়ে ভালো ফল করে। যদিও ২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকটাই ঘাটতি মেটাতে সম্ভবপর হয় তৃণমূল কংগ্রেস।

মাওবাদী বলে কিছু নেই জঙ্গলমহলে

মাওবাদী বলে কিছু নেই জঙ্গলমহলে

কিন্তু জঙ্গলমহলে মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিরোধ। মাওবাদীরা ফের মাথা তুলে তাকাচ্ছে বলে আওয়াজ উঠেছে। পোস্টারও পড়েছে ঘন ঘন। সম্প্রতি তিনি ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করে গিয়েছেন। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, মাওবাদী বলে কিছু নেই। কেউ মাওবাদীদের নাম করে ভীতি ছড়াচ্ছে। তিনি পুলিশকে সতর্ক করে দেন এবং এই চক্রান্তের জালা কাটার নিদান দেন।

পুরুলিয়া ও বাঁকুড়া জেলা সফরে মমতা

পুরুলিয়া ও বাঁকুড়া জেলা সফরে মমতা

এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলা যাচ্ছেন তৃণমূলের কর্মিসভা করতে। তিনি এখানে শুধু প্রশাসনিক প্রধান নন, দলের সুপ্রিমো হিসেবেও যাচ্ছেন জেলা সফরে। এবার দ্বৈত ভূমিকা পালন করবেন তিনি। দুই জেলায় গিয়ে তিনি এখন কী বার্তা দেন, তা-ই দেখার। কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে গিয়ে তিনি বোঝার চেষ্টা করেছিলেন ওই এলাকায় সত্যি মাওবাদীরা আসা-যাওয়া শুরু করেছেন কি না।

মমতার সফরনামা, যাওয়া-আসা

মমতার সফরনামা, যাওয়া-আসা

মুখ্যমন্ত্রীর বিশ্বাস ছিল মাওবাদী বলে কিছু নেই। সেই বিশ্বাসের জায়গা থেকে এবার জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি দুর্গাপুরে যাচ্ছেন। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন। তারপর দিন তিনি অংশ নেবেন কর্মিসভায়। সেদিনই তিন বাঁকুড়ায় প্রশাসনি বৈঠক করবেন। আর মঙ্গলবার বাঁকুড়া জেলায় কর্মিসভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গুজব রটালে ব্যবস্থা, আগেই বার্তা

গুজব রটালে ব্যবস্থা, আগেই বার্তা

এর আগের জেলা সফরে মাওবাদীদের গড়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন জঙ্গলমহলে মাওবাদী নেই। বাংলায় মাওবাদী নেই। মাওবাদী মাওবাদী গুজব রটানো হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, মাওবাদী-মাওবাদী বলে গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই মর্মে তাঁর পুলিশ ও প্রশাসনকেও সাবধান করে দেন। পুলিশকে নির্দেশ দেন চোখ-কান খোলা রাখতে। কারা এসব গুজব রটাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+