জঙ্গলের মধ্যে পরীক্ষা কেন্দ্র, যে কোনও সময় ঘটতে পারে হাতির হামলা! মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে বড় প্ল্যান
Madhyamik Exam 2025: হাতি উপদ্রুত বাঁকুড়া উত্তর ও পাঞ্চেত বন বিভাগের এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করল বন দফতর। সোমবার সকাল থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যেই জেলার বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী এলাকার হাতিপ্রবণ গ্রাম গুলি থেকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা হয়েছে বন দফতরের গাড়ি।
বনদপ্তরের পক্ষ থেকে বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল এই তিনটি পরীক্ষাকেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সতর্কতা হিসেবে জঙ্গল পথে যথেষ্ট সংখ্যক হুলা পার্টিও মোতায়েন করা হেয়ছে, একই সঙ্গে জঙ্গল লাগোয়া গ্রাম গুলি থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে (Madhyamik Exam 2025) নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, বড়জোড়া ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এবার শুধুমাত্র এই ব্লকেই ২৯৭৫ জন মাধ্যমিক ও ১২২ আলিম ফাজিল পরীক্ষার্থী রয়েছেন। হাতি প্রবণ এলাকা হিসেবে ৩১ টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ওখান থেকে পরীক্ষার্থীদের ৪৭ টি গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার কাজ করা হবে।
বনদপ্তরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক প্রত্যেকেই। পরীক্ষার্থীরা বলেন, জঙ্গলে হাতি রয়েছে, বছরভর আমরা ভয়ে থাকি। দুপুরের পর বাইরে পড়তে যাওয়া যায়না। বনদপ্তরের তরফে পরীক্ষার দিন গুলিতে গাড়ির ব্যবস্থা করায় তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ডি.এফ.ও (উত্তর বনবিভাগ) ডিএম প্রধান বলেন, জেলার চারটি জায়গায় ৬০ টির মতো রয়েছে। পরীক্ষার্থীদের সুরক্ষায় যেমন সমস্ত ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনই সকাল থেকেই হাতির অবস্থান প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ ও বনদপ্তর পরীক্ষার দিন গুলিতে একযোগে কাজ করছে বলে তিনি জানান।
Madhyamik Exam 2025: জরুরি নম্বর -
শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। হঠাত কোনও সমস্যায় পড়তে না চাইলে সঙ্গে রাখুন জরুরি এই নম্বরগুলি। ইতিমধ্যে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম-
- কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর: 9432610039।
- কন্ট্রোল রুমের নম্বর: 033-23213813, 033-25392277।
- পর্ষদের কলকাতার আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুম নম্বর - 033-23213811,
- বর্ধমানের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুম- 034-22662377,
- মেদিনীপুরের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুম- 034-22275524 এবং
- উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুম- 035-32999677 বা 8240756371।












Click it and Unblock the Notifications