West Bengal Lok Sabha Election Results: প্রাক্তন আর বর্তমান! দেখা হল কথা হল না ...
West Bengal Lok Sabha Election Results: প্রায় তিন মাসের দীর্ঘ লড়াই। সপ্তম দফায় নির্বাচন শেষে আজ মঙ্গলবার গণনা পর্ব। কী হবে পশ্চিমবাংলার ৪২ টি লোকসভা আসনে? একেবারে টান টান উত্তেজনা। এর মধ্যে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র (West Bengal Lok Sabha Election Results)। এবার এই কেন্দ্রে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ'য়ের উপরে আরও একবার ভরসা রেখেছে বিজেপি। অন্যদিকে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকে প্রার্থী করে কার্যত সবাইকে বড় চমক দিয়েছে শাসকদল তৃণমূল।

নাম ঘোষণার পর থেকেই একেবারে মাটি কামড়ে পড়ে থেকেছেন সুজাতা (sujata mondal)। লাগাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ'কে (Saumitra khan) আক্রমণ শানিয়েছেন। একসঙ্গে সংসারে থাকাকালীন কীভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন তা ভোটের প্রচারে বারবার তুলে ধরেছেন সুজাতা। কার্যত তা তুলে 'সমবেদনা' পাওয়ার চেষ্টা তিনি করছেন বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে এবারও বিপুল ভোটে জয় পাবেন বলে আত্মবিশ্বাসী সৌমিত্র।
বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা কেন্দ্র চলছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা। গণনা শুরু হতেই ফের একবার ফ্রেমবন্দি হলেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। যুযুধান এই দুই প্রার্থী সরজমিনে ঘুরে দেখলেন গণনার প্রস্তুতি। দীর্ঘদিন পর প্রাক্তন এবং বর্তমান ফ্রেমবন্দি হলেও কোনও কথাই হয়নি দুজনের।
সুজাতা মন্ডল জানিয়েছেন, গণনার দিনও অশান্তি হচ্ছে। সবদিক নজর রাখতে হচ্ছে। তবে সৌমিত্র খাঁ' প্রসঙ্গে তৃণমূল প্রার্থীর দাবি, উনি একজন চরিত্রহীন মানুষ। ওনার বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। অন্যদিকে এই বিষয়ে কিছু বলতে চাননি যদিও সৌমিত্র খাঁ। তাঁর দাবি, মহিলাদের আমি সম্মান করি। তবে প্রতিযোগিতা চলছে। নিশ্চিত যে বিষ্ণুপুরের মানুষ আমার পাশেই থাকবেন।
- বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে
১ রাউন্ড গণনা শেষে সুজাতা মন্ডল অনেকটাই এগিয়ে রয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছেন সৌমিত্র খাঁ। তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের। যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে যেতে পারে। শেষ পর্যায়ে কী হবে তা স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যে।












Click it and Unblock the Notifications