মুখ্যমন্ত্রী শুভেন্দু হাতে রাখলেন কোন কোন দফতর? নতুন মন্ত্রীরাই বা পেলেন কোন দফতর? একনজরে রাজ্যের মন্ত্রিসভার পূর্ণ তালিকা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, আইন, তথ্য ও সংস্কৃতি, এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি।

পাশাপাশি কিছুদিন আগে রাজ্যের যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন, এদিন তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ নবান্ন থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পেলেন।

পূর্ণমন্ত্রী (Cabinet Ministers)

১. শ্রী শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী): স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর এবং অন্য বণ্টন না করা বাকি সমস্ত দফতর।

২. শ্রী নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর।

৩. শ্রী অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ দফতর এবং সমবায় দফতর।

৪. শ্রী দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতর।

৫. শ্রী ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন দফতর, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর।

৬. শ্রীমতী অগ্নিমিত্রা পল: নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতর।

৭. শ্রী দীপক বর্মন: স্কুল শিক্ষা দফতর, আবাসন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর (MSME & Textiles)।

৮. শ্রী তাপস রায়: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতর এবং অগতানুগতিক ও নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।

৯. ড. শঙ্কর ঘোষ: সংসদীয় বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।

১০. শ্রী মনোজ কুমার ওরাওঁ: বন দফতর এবং পরিবেশ দফতর।

১১. শ্রী অর্জুন সিং: শ্রম দফতর এবং পরিবহন দফতর।

১২. শ্রী গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর।

১৩. শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

১৪. শ্রী স্বপন দাশগুপ্ত: অর্থ দফতর (Finance)।

১৫. ড. কল্যাণ চক্রবর্তী: তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর।

১৬. ড. শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

১৭. শ্রী অরূপ কুমার দাস: সেচ ও জলপথ দফতর।

১৮. ড. অজয় কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHE) এবং পূর্ত দফতর (PWD)।

১৯. শ্রী দুধকুমার মণ্ডল: কৃষি দফতর।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী (Ministers of State - Independent Charge)

১. শ্রীমতী মালতী রাভা রায়: নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর এবং কর্মসূচি পর্যবেক্ষণ (Programme Monitoring) দফতর।

২. শ্রী রাজেশ মাহাতো: প্রাণীসম্পদ বিকাশ দফতর এবং মৎস্য দফতর।

৩. ড. ইন্দ্রনীল খাঁ: যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দফতর।

রাষ্ট্রমন্ত্রী (Ministers of State)

১. শ্রী জুয়েল মুর্মু: আদিবাসী উন্নয়ন দফতর এবং সেচ ও জলপথ দফতর।

২. ড. হরেকৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

৩. শ্রী আনন্দময় বর্মন: পরিবহন দফতর এবং অর্থ দফতর।

৪. শ্রী অশোক দিন্দা: কৃষি বিপণন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর (MSME & Textiles)।

৫. শ্রী নদিয়ার চাঁদ বাউরি: পূর্ত দফতর (PWD) এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।

৬. শ্রী বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর।

৭. শ্রী শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর।

৮. শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতর।

৯. শ্রী উমেশ রাই: সংসদীয় বিষয়ক দফতর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতর।

১০. শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।

১১. শ্রী কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা দফতর এবং দমকল ও জরুরি পরিষেবা দফতর।

১২. শ্রী ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHE) এবং শ্রম দফতর।

১৩. শ্রী দিবাকর ঘরামী: সমবায় দফতর, বন দফতর এবং পরিবেশ দফতর।

১৪. শ্রী অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি দফতর।

১৫. শ্রীমতী কলিতা মাজি: আবাসন দফতর (Housing)।

১৬. শ্রীমতী গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ দফতর এবং অগতানুগতিক ও নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।

১৭. অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস: আইন দফতর, বিচার বিভাগীয় দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

১৮. শ্রী দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর এবং সুন্দরবন বিষয়ক দফতর।

১৯. শ্রীমতী সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+