Lok Sabha Election 2024: 'আই ডোন্ট কেয়ার', 'ফুল' নিয়ে ভোটারদের হুমকি সুজাতার
Lok Sabha Election 2024: ডোন্ট কেয়ার... প্রচারে বেরিয়ে এভাবেই হুমকি তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। বাংলার ৪২ টি লোকসভা আসনেই নজর রয়েছে দেশের। সমীক্ষা বলছে সমস্ত কেন্দ্রেই এবার শাসক-বিরোধীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বাংলার প্রত্যন্ত এলাকা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে (Bishnupur Lok Sabha Election 2024) লড়াইটা একটু আলাদা।
সেখানে লড়াই (Lok Sabha Election 2024) দুই প্রাক্তনের। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ'য়ের (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকেই (Sujata Mondal) প্রার্থী করেছে তৃণমূল। প্রেস্টিজিয়াস ফাইটে একেবারে দুজনেই ময়দানে নেমে পড়েছেন। প্রচারে কেউ কাউকে জায়গা ছাড়ছে না।

কিন্তু সেই প্রচারে বেরিয়েই বিতর্কে জড়ালেন তৃণমূলের সুজাতা মন্ডল। সরাসরি ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ। আর তা নিয়ে সরগরম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আজ বুধবার ওন্দা বিধানসভা কেন্দ্রে প্রচারে যান সুজাতা। আর সেখানেই ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার সময় ছোটো ফুল! দেখো মাসি এবার আমি ক্লয়ার কার্ট একটি কথা বলে যাচ্ছি, মিডিয়া থাক আর যেই থাক-আই ডোন্ট কেয়ার।
এবার এখান থেকে তৃণমূল লিড না পেলে আমরা কেউ অভিযোগ শুনতে আসবো না!' ঠিক এই ভাষাতেই গ্রামের মহিলাদের প্রচ্ছন্ন হুমকি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। নির্বাচনী প্রচারে গিয়ে ওন্দার নতুন গ্রামে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিতর্কিত এই মন্তব্য ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, বিগত লোকসভা নির্বিচনে ব্যাপক সাফল্যের পর ২০২১-র বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভা কেন্দ্রটি দখল করে বিজেপি। এই অবস্থায় নিজের জয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল প্রার্থী সুজাতা। আর সেকারণেই নিরীহ গ্রামবাসীদের এই ধরণের প্রচ্ছন্ন হুমকি বলে দাবি রাজনৈতিক মহলের।
এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। ভোটের আগেই এভাবে হুমকি দিচ্ছেন। ভোটের দিন কি হবে? প্রশ্ন বিজেপি নেতার। এই বিষয়ে অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিরোধীরা। যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন সুজাতা মণ্ডল। তাঁর কথায়, তিনি ঠিকই আছেন। এই বিষয়ে স্পিকটি নট স্থানীয় তৃণমূল নেতৃত্বও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications