Lok Sabha Election 2024: নির্বাচনের আগে 'মেগা' রবিবার! লাল মাটির জেলায় 'একসঙ্গে' মোদী-মমতা
Lok Sabha Election 2024: আগামী ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচন। ভোট রয়েছে বাঁকুড়া সহ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে। আর তার আগে ফের সম্মুখ সমরে নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ মে, রবিবার একই দিনে লাল মাটির জেলা বাঁকুড়ায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এবারের ভোট (Lok Sabha Election 2024) তৃণমূলের কাছে যথেষ্ট প্রেস্টিজ ফাইট। গত ২০১৯-র লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দু'টি কেন্দ্রই হাতছাড়া হয় শাসক দলের। তৃণমূলকে হারিয়ে প্রথমবার বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে পদ্মফুল ফোটে। পরে ২০২১ এর বিধানসভা নির্বাচনেও আশানুরুপ ফল করতে পারেনি শাসক দল। এই জেলার ১২ টি বিধানভার মধ্যে জেলার জঙ্গল মহলের তিনটি ও বড়জোড়া আসন নিজেদের দখলে রেখে সন্তুষ্ট থাকতে হয় তৃণমূলকে।

জেলা বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী রবিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) ওন্দা এলাকার নিকুঞ্জপুর হাই স্কুল মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে এই সভা করবেন তিনি।
সভার মাঠে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা কমাণ্ডোরা সভাস্থল পরিদর্শণ করে গিয়েছেন। এমনকি এসপিজির তরফেও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সভা হবে। রেকর্ড সংখ্যক লোককে হাজির করানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি বিজেপি নেতাদের। অন্যদিকে, ওই একই দিনে বাঁকুড়া শহরে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ মোড় থেকে তাঁর ওই রোড শো শুরু হবে বলে খবর।
ফলে লাল মাটির জেলায় লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে 'মেগা রবিবার' দুই দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে একেবারে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মোদী না মমতা ভীড় কবেশী হয় কোন দিকে হয় সেদিকেই তাকিয়ে দু'পক্ষই। তাই ভোটের আগে 'প্রেস্টিজ ফাইটে'র এই ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে দিন রাত এক করে খাটছেন ওই দুই যুযুধান দলের নেতা কর্মীরা। শুধু তাই নয়, নির্বাচনের আগে মমতা আর মোদী কি বলেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিকমহলের।












Click it and Unblock the Notifications