Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: গোপন ছবি ফাঁস করার হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন, সুজাতা যা ঝগড়ুটে

Lok Sabha Election 2024: 'আমার কাছে অনেক ফটো আছে, সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়েদি ফটো গুলো ও ইলেকশান ছেড়ে আগে যাবে ঝগড়া করতে', বিষ্ণুপুর হাই স্কুল মাঠে দলের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থণে (Sujata Mondal) নির্বাচনী প্রচারে এসে ঠিক এই ভাষাতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গোপন ছবি ফাঁসের হুমকি দিলেন তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে এখনও সৌমিত্র খাঁ'য়ের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজেপি প্রার্থীকে কালিমালিপ্ত করতেই এহেন মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেত্রীর।

Lok Sabha Election 2024


অন্যদিকে সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'তোমার কাছে যা ফটো আছে তার চেয়ে বেশী ফটো আমার কাছে আছে'। একই সঙ্গে সুজাতা মণ্ডল কি করে সৌমিত্র খাঁকে বিয়ে করেছিলেন সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এখানেই শেষ নয়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে 'ন্যাতা'র সঙ্গে তুলনা করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী কথায় কথায় তৃণমৃলকে চোর বলেন, আগে নিজের চোর আর পকেটমার গুলোকে সামলানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি 'সবচেয়ে বড় চোর ভাজপা' বলে তিনি দাবি করেন।

এদিন ওই সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩ আসনের মধ্যে ২০০ পার হবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁরা বলেছিলেন 'ইসবার ৪০০ পার, আর আমরা বলেছিলাম ইসবার পগারপার'। দেশের একের পর এক রাজ্যের নাম করে তিনি বলেন, 'ওদের গ্যারেন্টি ফোর টোয়েন্টি, ওদের গ্যারেন্টির কোন দাম নেই'।

এছাড়াও নিজের দীর্ঘ জীবনে অনেক প্রধানমন্ত্রী এমন প্রধানমন্ত্রী তিনি দেখেননি বলেও বলেও তিনি দাবি করেন।

এদিন সভামঞ্চে প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুজাতা একটু গোবলু-গাবলু আছে, ওর বরটা একু বেশী স্মার্ট, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে। এখন অন্যান্য গুলোকে ধরেছে। তবে এই বিষয়ে ছবি চ্যালেঞ্জ করলে তিনি দেখিয়ে দিতে পারেন' বলেও এদিন ফের দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বলে রাখা প্রয়োজন, আগামী ষষ্ঠ দফায় বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভায় নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। আর তার আগে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের হয়ে প্রচার সারলেন তৃণমূল নেত্রী। আগামীকাল রবিবার বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ'য়ের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+