Kali Puja 2023: উঁচু নীচুর ভেদ নেই, ডোমেদের হাতেই এখানে পুজিত হন শ্যামা মা
Kali Puja 2023: কোন ব্রাহ্মণ পুরোহিত নয়, প্রায় তিনশো বছরের বেশী সময় ধরে এখনো ডোম সম্প্রদায়ের মানুষদের হাতে পূজিতা হন মা কালী। সারেঙ্গার নেতুরপুর গ্রামের এই পূজোকে ঘিরে আনন্দোৎসবে মেতে ওঠেন এলাকার মানুষ।
কথিত আছে, প্রায় তিনশো বছরেরও বেশী আগে নেতুরপুর গ্রামের জেলার জঙ্গল মহলের গ্রামের জনৈক কার্তিক ডোমকে কোন এক সাধু একটি ধাতব কালী মূর্তি দিয়েছিলেন। অনবদ্য সেই ধাতব মূর্তি বাড়িতে এনে পূজো শুরু করেন তিনি। আর তখন থেকেই এই পূজোর সূচণা।

যদিও পরে এই মূর্তিই একবার চুরি হয়ে যায়। পরে দেবীর স্বপ্নাদেশে পুখুরিয়া গ্রামের লঙ্কেশ্বর কালিন্দী পুকুর থেকে মাকে উদ্ধার করে আনা হয়। যদিও এখন ওই ধাতব মূর্তির পাশাপাশি মাটির মূর্তি তৈরী করে ধূমধামে পূজা করা হয় বলে জানা গেছে।
বর্তমানে এই কালীর পূজো করেন বাদল ধাড়া। মূর্তি তৈরী করে আসছেন তাঁর ছোটো ভাই নির্মল ধাড়া। এমনকি এই পরিবারের সদস্য পূর্ণ ডোম অদৃশ্য ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি তন্ত্রসাধক ছিলেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।
পুজোর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে স্থানীয় সানবাঁধা পুকুর থেকে ঘট আনা হয়। আগে পুজোয় ছাগল, মুরগি, পায়রা বলি দেওয়া হলেও বর্তমানে তা বন্ধ, পরিবর্তে আখ-চাল কুমড়ো, শশা বলি দেওয়া হয় বলে জানা গেছে।












Click it and Unblock the Notifications