তাপপ্রবাহ চলছে বাঁকুড়া জেলায়, যেন অঘোষিত বনধ চলছে জেলায়

ভোটের রাজনীতির উত্তাপ কমতে শুরু করেছে। তার বদলে পাল্লা দিয়ে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। জৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে আরও একবার ফিরে এল তাপপ্রবাহ। লাল মাটির জেলা বাঁকুড়ায় রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হল।

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল পরিস্থিতির বড়সড় বদল হচ্ছে। ফের প্রাণান্তকর গরম দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রাঢ়বঙ্গের জেলাগুলিকে তাপপ্রবাহের সর্তকতাও জানানো হয়। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম একাধিক জেলায় তাপপ্রবাহ হবে। একথা বলা হয়।

গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার সঙ্গে প্রবল ঘাম আরও অস্বস্তি বাড়িয়েছে। অস্বস্তিসূচক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই কথা জানাচ্ছে হাওয়া অফিস। সকাল থেকেই প্রবল জ্বালাপোড়া গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ।

জৈষ্ঠ্যের শেষ সপ্তাহে পৌঁছেও তাপপ্রবাহ অব্যাহত বাঁকুড়ায়। উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা চলে এসেছে। ঠিক তখন উল্টো ছবি দক্ষিণের জেলা বাঁকুড়ায়। ধারাবাহিক তাপপ্রবাহের জেরে রাজ্যের অন্যতম 'হট স্পট' এখন এই জেলা।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রিসেলসিয়াস
আজ রবিবারও তাপমাত্রা একই থাকবে।তীব্র গরমে নাজেহাল এই জেলার মানুষ। দিনের একটা বড় অংশ রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরি প্রয়োজন ছাড়া এই সময়টাতে মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সকালে বাজারহাট বসলেও বেলা বাড়তেই সব শুনশান। যেন অঘোষিত বনধ চলছে বাঁকুড়ায়।

আজ রবিবার, আগামী কাল সোমবার এই একই পরিস্থিতি থাকবে বাঁকুড়া ও আশপাশের এলাকায়। তাপমাত্রার খুব একটা বেশি বদল হবে। এমন কথা বলা হচ্ছে না। তবে প্রবল অস্বস্তি দেখতে পাওয়া যাবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

এখন দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। প্রবল অস্বস্তিকর আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্থানীয়ভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+