ইভিএম বদলের চেষ্টা হয়নি? বিষ্ণুপুরের স্ট্রংরুম সুরক্ষিত বলে দাবি বাঁকুড়া পুলিশ প্রশাসনের
বিষ্ণুপুরে পুলিশ প্রশাসন ইভিএম মেশিন পালটে দেওয়ার চেষ্টা করছে। বড় সড় চক্রান্ত হচ্ছে। এমন গুরুতর অভিযোগ আনা হয়েছে বিজেপির থেকে৷ এবার পাল্টা বক্তব্য রাখল বাঁকুড়া পুলিশ প্রশাসন।
বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই দাবি করল বাঁকুড়ার পুলিশ - প্রশাসন। স্ট্রংরুম সম্পূর্ণ সুরক্ষিত আছে। নির্বাচন কমিশন যেমনভাবে বলেছে, সেভাবেই স্ট্রংরুমের সুরক্ষা রয়েছে। গোটা স্ট্রংরুম সিসিটিভি দিয়ে মুড়ে রাখা হয়েছে। এই কথা এদিন জানানো হয়েছে।

বাঁকুড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে বুধবার একটি টুইট করা হয়েছে। এক্স হ্যান্ডেলে বেশ বড় সড় একটি বার্তা দেওয়া হয়েছে। অমিত মালব্য দিন কয়েক আগে বাঁকুড়া পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ইভিএম বদল করা হচ্ছে। এই অভিযোগ করা হয়।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ একই গুরুতর অভিযোগ করেছেন। সিসিটিভি সরিয়ে ইভিএম মেশিন বদল করা হচ্ছে। এমন মারাত্মক অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই কথা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
Some social media handles have posted unverified videos alleging EVM & CCTV manipulations at the strong room of 37-Bishnupur PC. The posts are factually incorrect & misleading. Strong room of Bishnupur PC is completely safe & secure as per the protocols of the Hon’ble ECI.
— Bankura Police (@spbankura) May 29, 2024
The…
স্ট্রংরুমের সামনের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷ সেই বিষয়ে প্রশাসনের বক্তব্য, সিআরপিএফ উপস্থিতিতে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকরা গিয়েছিলেন। অন্য কোনও বিষয় সেখানে ছিল না।
আর একটি ভিডিওতে একজনকে ইলেকট্রনিক যন্ত্রপাতি সমেত দেখা যাচ্ছে। ওই ব্যক্তির কাছে নির্বাচন কমিশনের বৈধ কার্ড আছে৷ সে ডিসি /আরসির ক্যামেরা সরাতে এসেছিলেন, স্ট্রংরুমের নয়। স্ট্রংরুম সম্পূর্ণ সুরক্ষিত আছে। দাবি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
গত ২৫ তারিখ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই কেন্দ্রে এবার সব থেকে বেশি ভোট পড়েছে। ৪ তারিখ ফল বেরোলে জেতা হারার বিষয়টি জানা যাবে। দাবি করেছেন সৌমিত্র খাঁ। বিজেপি প্রার্থী এবার হারবেন। সে কারণেই এমন অভিযোগ করছেন। দাবি করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।












Click it and Unblock the Notifications