বর তো চিকিৎসক নয়, সে তো আসলে...., বিয়ে ভাঙল কনে, বাঁকুড়ার ছাদনাতলায় পুলিশ
বিয়ে চলছে মহা ধুমধাম করে। হঠাৎই তাল কাটল। বিয়ে করতে নারাজ হয়ে উঠল কনে। আর তারপরই ভেঙে গেল আসর। বিয়ের মণ্ডপ থেকে পুলিশের শ্রীঘরে পাত্র। বাঁকুড়ার জয়পুর থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।
কিন্তু কেন এমন হল? কী এমন করেছেন ওই পাত্র? তিনি কি তাহলে 'সৎ' পাত্র নন? নিজের বিয়ে ভেঙে দিলেন কেন বিয়ের পিড়িতে বসা ওই পাত্রী? এই ঘটনা জানতে হলে বছর দুয়েক পিছনে যেতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়ের আগের ঘটনা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা বাপি চাঁদপাড়ি৷ সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে আলাপ হয় বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা ওই তরুণীর। ওই পাত্রী নার্সিং পড়ুয়া। আর পাত্র নিজেকে কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিয়েছিলেন।
দুজনের মধ্যে কথাবার্তা এগোতে থাকে। আরও ধীরে ধীরে সম্পর্ক বাড়তে থাকে। ছেলে বড় হাসপাতালের চিকিৎসক। মেয়ের পরিবারের থেকেও তেমন আপত্তি ছিল না। ব্যাস, দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। গতকাল দুজনের চার হাত এক হওয়ার কথা ছিল।
মেয়ের বাড়িতে পাত্র ও তার পরিবারের লোকজন এসে হাজির। মুর্শিদাবাদ থেকে বাঁকুড়ায় বরযাত্রীও পৌঁছে গিয়েছে। বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। সেই সময় একটা কথাই তাল কাটল। এক গামলা দুধ কাটতে এক ফোঁটা লেবু যেমন যথেষ্ট, এক্ষেত্রেও তেমনই হল।
মেয়ের বাড়িতে তুমুল আনন্দ চলছে। সেই সময় মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে পড়ে এক বরযাত্রীর। বর সরকারি হাসপাতালের চিকিৎসক কবে হল? বরের তো দুধের ব্যবসা। ব্যাস আগুনে যেন ঘি পড়ল। সেই কথা ছড়িতে পড়ল কনের বাড়ির লোকজনের মধ্যে।
তাকে মিথ্যা পরিচয় দিয়ে এভাবে বিয়ে করা হচ্ছিল? ভাবতেই পারেননি ওই পাত্রী। তিনি বিয়ে করতে চাননি। ছাদনাতলা থেকে তিনি উঠে গিয়েছেন। এদিকে বিবাহ অনুষ্ঠান এলাকায় তখন হইহই ব্যাপার। পাত্রকে ধরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে থানায়।
বিপদ বুঝে অনেক বরযাত্রীই পালিয়ে গিয়েছে। আশেপাশে অনেকেই সেই সময় গা ঢাকা দেয়। কিছু সময় পরেই জয়পুর থানার পুলিশ আসে ওই বিয়েবাড়িতে। সুতোর কাজ করা পাঞ্জাবি, ময়ূরপুচ্ছ ধুতি পরা বরকে পাকড়াও করা হয়।
মাথা নীচু করে বিয়ের মণ্ডপ ছাড়ে ওই যুবক। শ্রীঘরে তার জায়গা হয়। আলোর রোশনাই থাকা মেয়ের বাড়িতে বিষাদ নামে। কেন সত্য গোপন করা হল? দুধের ব্যবসায়ী কেন সরকারি চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিল?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications