চাকরির জন্য টাকা নিয়ে থাকলে কলার ধরে আদায় করুন, পরামর্শ শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের

রাজ্য সরকার রাস্তা তৈরির জন্য টাকা না দিলে ভোট বয়কট করুন পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

বাঁকুড়ার তালডাংরার সভা থেকে শাসক দলকে নজিরবিহীন আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তিনি সেখানকার বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন, চাকরির জন্য কেউ টাকা নিয়ে থাকলে কলার ধরে আদায় করুন। এমনকী রাজ্য সরকার রাস্তা তৈরির টাকা না দিলে ভোট বয়কটের পরামর্শও দিয়েছেন তিনি।

নিয়োগ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

নিয়োগ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরাসরি শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ার তালডংরায় সভা করতে গিয়ে তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলকে। শিক্ষা প্রতিমন্ত্রী পরামর্শ দিয়েছেন, চাকরির জন্য কেউ টাকা নিয়ে থাকলে তার কলার ধরে আদায় করুন। শাসক দলকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, 'যদি ক্ষমতা থাকে তো সামনে আসুন, পিছনে মাতাল পাঠাবেন না।'

ভোট বয়কটের নিদান

ভোট বয়কটের নিদান

এদিন তালডাংরার বাসিন্দাদের ভোট বয়কটেরও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেছেন যদি রাজ্য সরকার রাস ছাতনা-মুকুটমনিপুর রেলপথের কাছ আটকায় তাহলে ভোট বয়কট করুন। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই বার্তা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাসক দলকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন প্রতিরোধ আর প্রতিশোধ তাঁরা নিতে জানেন। এর আগে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, মহিলাদের নারকেল ঝাঁটা আর তেল দিয়ে বাঁশের লাঠি তেরীর করার পরামর্শ দিয়েছিলেন।

নিয়োগ দুর্নীতি চরমে

নিয়োগ দুর্নীতি চরমে

রাজ্যে নিয়োগ দুর্নীতি চরমে উঠেছে। শাসক দলের একাধিক তাবর নেতা গ্রেফতার হয়েছে ইডি-সিবিআইয়ের হাতে। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। হাইকোর্টের রায়ে কয়েক হাজারপ বেআইনি নিয়োগ বাতিল হয়েছে। নতুন করে তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য , কুন্তল ঘোষদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে লুক আউট নোটিস

নিয়োগ দুর্নীতি কাণ্ডে লুক আউট নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় লুক আউট নোটিস জারি করেছে ইডি। পর্ষদের প্রাক্তন সভিপতি মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। দেশের সব বিমানবন্দরে তাঁর ছবি এবং পাসপোর্টের নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। ইডির দাবি নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কাজেই নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ছেেল সৌগত চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+